দক্ষিণ কোরিয়ার হাসপাতালে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৮, ১২:৫১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৪:১২

দক্ষিণ কোরিয়ার মিরিয়াং এলাকার হাসপাতালে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। আগুনে নিহতের এই সংখ্যা গত এক দশকে সর্বোচ্চ। গত বছর দক্ষিণ কোরিয়ার জেচেওন শহরে একটি জিমে আগুন লেগে ২৯ জন নিহত হয়েছিল। হাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। 

দক্ষিণ কোরিয়ার হাসপাতালে আগুন
ওই হাসপাতালের অভ্যন্তরে ২০০ রোগী অবস্থান করছিলো বলে জানায় স্থানীয় বার্তা সংস্থা। এদের মধ্যে কেবল ৯৩ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে খবর দিয়েছে তারা। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ঘটনাস্থল থেকে ২০০ জনকে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবন (ব্লু হাউস) সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জীবিতদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট। প্রাথমিকভাবে ব্লু হাউস নিহতের সংখ্যা ৪১ বলে জানালে দমকল বিভাগের প্রধান প্রাণহানির সংখ্যা ৩৭ বলে উল্লেখ করেছে।
বিবিসি জানিয়েছে,  মিরিয়াং অঞ্চলটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে। ধারণা করা হচ্ছে, সকালে আগুন লাগার সময় ওই ভবন এবং পাশের নার্সিং হোমের ভেতর ২০০ রোগী অবস্থান করছিলেন। সেখানে কতজন স্টাফ ছিলেন তা জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপকে উদ্ধৃত করে বিবিসি জানায়, সেজং হাসপাতালের জরুরি বিভাগ থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। 

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে
দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগের প্রধান চোই মান উ সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তাকে উদ্ধৃত করে ফরাসি বার্তা এএফপি জানায়, ‘হাসপাতাল এবং নার্সিং হোম দুই জায়গাতেই প্রাণহানি হয়েছে। অন্য একটি হাসপাতালে নেওয়ার পথেও কয়েকজন মারা গেছেন।’ চোই মানকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, দমকলকর্মীরা এরইমধ্যে ২০০ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। নিহতরা বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন বলে জানান তিনি। চো জানান, কারও শরীরই আগুনে ঝলসে যায়নি। আগুনের কারণ জানতে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট এক মোবাইল বার্তায় দ্রুত আগুনের ক্ষয়ক্ষতি ও কারণ চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন।  

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম