ভেনেজুয়েলার ওপর অবরোধ কঠোর করতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৮, ০৯:৩২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ০৯:৪৭
image

 

গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ভেনেজুয়েলার ওপর আরও কঠোর অবরোধ আরোপের পক্ষে মত দিয়েছেন। প্যারিস সফররত আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্রহীনতা চলতে পারে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত সোমবার (২২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন (ইউ) ভেনেজুয়েলার সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পদ জব্দ করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পর আরও কঠোর করার কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

সফররত আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে ফ্রানেস্র প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

ছয় বছর মেয়াদে নির্বাচিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মেয়াদ আগামী বছর শেষ হবে। ‘সাম্রাজ্যবাদের হুমকি শেষ করে দিতে’ আবারও নির্বাচনে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে গত বছর চার মাসের মধ্যে ১২০জনেরও বেশি নিহত হয়েছেন।

দেশটির সাংবিধানিক সংসদ এতিহ্যগতভাবে ডিসেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের কথা বললেও গত মঙ্গলবার (২৩জানুয়ারি) সুপ্রিম কোর্ট ঘোষণা দেয় আগামী এপ্রিলেই অনুষ্ঠিত হবে ভোট। সমালোচকরা বলছেন বিরোধী দলগুলোকে সময় কম দিতে আদালতকে ব্যবহার করে নির্বাচন এগিয়ে এনেছেন প্রেসিডেন্ট মাদুরো। দেশটির অনেক বিরোধী দলের নেতা এখনও নির্বাসন অথবা কারাগারে আটক রয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্ট আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দেশটির প্রধান বিরোধী দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ম্যাক্রোঁ বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের পক্ষ থেকে পরিস্থিতির উন্নতির কোনও ইশারা পাওয়া যাচ্ছে না।তিনি বলেন, ইউরোপীয় পর্যায়ে আমরা নতুন অবরোধ চাই। আর আমি তার পক্ষে আছি। আমি চাই কর্তৃত্ববাদের বিরুদ্ধে চলমান অবরোধ আরও বাড়ানো হোক।

মাদুরোর কর্মকাণ্ডের সমালোচনা করেন আর্জেন্টিনার প্রেসিডেন্টও। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ম্যাক্রি বলেন, আমরা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। যাতে ভেনেজুয়েলার নাগরিকেরা ভবিষ্যত গড়ার লক্ষ্যে তাদের মতামত প্রকাশ করতে পারে। আর ম্যাক্রোঁ বলেন, চাপ প্রয়োগ তখনই ফল বয়ে আনবে যখন অবরোধ আরোপ করা সব পক্ষ একসঙ্গে কাজ করবে।

 

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম