বন্যা কবলিত প্যারিস, বন্ধ হয়ে গেছে লুভ্যর জাদুঘরের একাংশ

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৮, ১৪:৩৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৪:৫১
image





অবিরাম বর্ষণে সেইন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যার দ্বারপ্রান্তে পৌঁছেছে ফ্রান্সের প্যারিস শহর। ইতিমধ্যে শহরের নদীর তীরবর্তী অনেক বাড়ির বেজমেন্ট পানির নিচে তলিয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে সপ্তাহান্তে পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে কয়েকমিটার বাড়তে পারে। ওই অঞ্চলের অনেক রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। পানি ঢুকে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে লুভ্যর জাদুঘরের একাংশ।

প্যারিসের পানির উচ্চতা বৃদ্ধি দেখতে ব্যবহার হচ্ছে জোভে ভাস্কর্য

আশঙ্কা করা হচ্ছে নদীর পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে ৬ মিটার পর্যন্ত বাড়তে পারে। শহরের পরিচিত ক্রিমিয়ান সৈনিকের ভাস্কর্য জোভেকে ব্যবহার করা হচ্ছে পানির উচ্চতা বৃদ্ধির নির্দেশক হিসেবে। শুক্রবার পর্যন্ত এর হাটুর ওপরে পর্যন্ত পানির নিচে তলিয়ে ছিলো। তবে ১৯১০ সালের বন্যায় ভাস্কর্যটির গলা পর্যন্ত পানি পৌঁছেছিল। সেবার দুই মাস ধরে পানির নিচে ছিলো প্যারিস শহর।


পরবর্তী সপ্তাহ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে শহরের ব্যস্ত কমিউটার ট্রেন সার্ভিস।বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের কাছে আকর্ষণীয় নদীভ্রমণ স্পটসহ বেশ কিছু নৌচলাচল। বন্যার পানি ঢুকে পড়ায় লুভ্যর যাদুঘরের ইসলামিক আর্টস অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্যার এই সময়ে শহরে ইদুরেরও আনাগোনা বেড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ইদুরের কারনে সংক্রমনের হার স্বাভাবিকের চেয়ে বেড়েছে।
প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বলেছেন, এটা পরিষ্কার যে আমাদের শহর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াচ্ছে। পরবর্তী সপ্তাহ পর্যন্ত জলাবদ্ধতা থাকতে পারে বলে জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম