কাবুলে তালেবানের 'অ্যাম্বুলেন্স বোমা' হামলা, নিহত অন্তত ৪০

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৮, ১৬:৫৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৭:২১
image

কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৪০ জন। আফগান স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম হতাহতের সংখ্যা জানিয়েছে। অ্যাম্বুলেন্স ব্যবহার করে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান।
কাবুল হামলা

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে আবারও আত্মঘাতী বোমা হামলায় কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল। বেশ ক’টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়,  আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবনের ঠিক পাশেই। বিবিসি জানিয়েছে, সেখানে ইউরোপীয় ইউনিয়ন ও হাই পিস কাউন্সিলের কার্যালয়ও রয়েছে। রয়েছে পুলিশের সদর দফতর আর বহু দেশের দূতাবাস।

বিবিসি জানিয়েছে, অ্যাম্বুলেন্সে করে বিস্ফোরক নিয়ে এসে জনাকীর্ণ স্থানে বিস্ফোরণ ঘটানো হয়। সে সময় ওই স্থানে রাস্তায় বহু লোকের ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ঘটনাস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে, শহরের সব স্থান থেকে আকাশে পেঁচিয়ে উঠতে থাকা ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

সংবাদমাধ্যমগুলোকে ভীতিকর অভিজ্ঞতার বর্ণনা দিতে শুরু করেছেন প্রত্যক্ষদর্শীরা। তারা বলছেন, আত্মঘাতী হামলাটি যখন চালানো হয় তখন রাস্তাটি লোকে লোকারণ্য ছিল। বহু সংখ্যক মানুষকে হত্যার উদ্দেশ্যেই এমন একটি সময় বেছে নিয়েছিল জঙ্গিরা। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো এক কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে ওই হামলা চালানো হয়। ঠিক এক সপ্তাহ আগে কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালেবান জঙ্গিদের হামলায় ২২ জনের মৃত্যু হয়। তাদের বেশিরভাগই ছিল বিদেশি।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে জালালাবাদে সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ের সামনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ২ জন নিহত হয়। জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম