বিনাবিচারে আটকদের মুক্তি দিতে এইচআরডব্লিউ-এর আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৮, ১৯:৩২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৯:৫৪
image

বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক ব্যক্তিরা কে কোথায় আছেন, তা প্রকাশ করতে সরকারকে আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিনাবিচারে আটক থাকা ব্যক্তিদের মুক্তি দিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ‘বাংলাদেশ: ইনভেস্টিগেট ফেট অব ডিজঅ্যাপেয়ার্ড’ শীর্ষক বিবৃতিতে তারা জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে তারা।
বিনাবিচারে আটকদের মুক্তি দিতে এইচআরডব্লিউ-এর আহ্বান

এইচআরডব্লিউ তাদের বিবৃতিতে দাবি করে, ২০১৩ সালের এপ্রিলে জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ’তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছিল। তা সত্ত্বেও নতুন নতুন নিখোঁজ বা গুমের ঘটনা অব্যাহত আছে।

ধারাবাহিক গুম-খুনের পরিসংখ্যানিক বিবরণ তুলে ধরে ওইসব ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে এইচআরডব্লিউ। বিবৃতির সুপারিশে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের আসন্ন সফরের সময়ে এই উদ্যোগ নেওয়া হবে।

জাতিসংঘের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো, যাতে তারা তাদের নিজেদের মতো করে তদন্ত করতে পারে। বন্দিশিবিরগুলোতে অবাধ ও বাধাহীন প্রবেশাধিকার দিতে হবে এসব টিমকে। সব ভিকটিম ও তাদের পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ করতে দিতে হবে। 

গুম-খুনের ব্যাপারে বিশেষজ্ঞ জ্ঞানসম্পন্ন বিশেষ জাতিসংঘ প্রতিনিধিদের ডেকে ঘটনার তদন্ত সম্পন্ন করারও সুপারিশ করেছে এইচআরডব্লিউ। তাদের অবাধ ও নিরপেক্ষভাবে কাজ করতে দিয়ে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

/বিএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি