ইরাকে বিমান হামলায় ৪৯ কুর্দি বিদ্রোহীকে হত্যার দাবি তুরস্কের

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২১
image

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) ১৯টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্কের যুদ্ধবিমান। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে গত সোমবার চালানো ওই হামলায় ৪৯ কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তুরস্কের বিমান। পুরনো ছবি

তুর্কি সরকারের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী কুর্দিদের বিরোধ অনেক পুরনো। ১৯৮০’র দশক থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে পিকেকে-র সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক পিকেকে-কে সন্ত্রাসী গ্রুপ আখ্যা দিয়ে থাকে। এই পর্যন্ত পিকেকের সঙ্গে লড়াইয়ে ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। ২০১২ সালে তুরস্ক সরকার ও কুর্দিদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি দীর্ঘ আড়াই বছর পর ২০১৬ সালের জুন মাসে ভেঙে যায়। এরপর দুপক্ষের সংঘাত ফের শুরু হয়।

বৃহস্পতিবারের লিখিত বিবৃতিতে তুরস্কের সেনাবাহিনী বলেছে, তুরস্কের সীমান্ত পোস্টে হামলা চালানোর প্রস্তুতির অংশ হিসেবে ব্যবহৃত কুর্দি বিদ্রোহীদের ইরাকের আশ্রয়স্থল, পালিয়ে থাকার জায়গা ও অস্ত্রের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম