সিরিয়ায় বিমান হামলায় বিধ্বস্ত ‘সবচেয়ে সুরক্ষিত’ হাসপাতাল

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৮
image

সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় গুহায় তৈরি একটি হাসপাতালে ক্ষতিগ্রস্ত হয়েছে। একে দেশটির অন্যতম সুরক্ষিত হাসপাতাল বিবেচনা করা হতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সিরিয়ায় বিমান হামলায় বিধ্বস্ত ‘সবচেয়ে সুরক্ষিত’ হাসপাতাল

প্রতিবেদনে বলা হয়, হামা প্রদেশে পাথরের ৬০ ফিট নিচে হাসপাতালটি তৈরি। একে দেশটির সবচেয়ে সুরক্ষিত হাসপাতালগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়।  তবে বৃহস্পতিবারের হামলার পর এর কার্যক্রম বন্ধ আছে।

এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ত্রাণ কর্মীরা জানিয়েছেন এটা সিরিয়ার গৃহযুদ্ধে সবচেয়ে ভয়াবহ বিমান হামলার একটি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে বিরোধপূর্ণ এলাকাগুলোতে এখন আর ত্রাণ পৌঁছাচ্ছে না।  ইউনিয়ন অব মেডিকেল কেয়ার এন্ড রিলিফ অর্গানাইজেশন জানায়, আল মাঘারা নামের ওই হাসপাতালে অন্তত পাঁচটি মিসাইল হামলা চালানো হয়।

সংস্থাটির মুখপাত্র অভি ডিসুজা বলেন, একে সিরিয়ার সবচেয়ে সুরক্ষিত হাসপাতাল মনে করা হতো। হামলার খবর জানতে পেরে আগে থেকেই হাসপাতাল কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। এজন্য কেউ হতাহত হননি।

সংস্থাটি জানায়, এই হাসপাতালের মাধ্যমে ৫০ হাজার মানুষ চিকিৎসা পেতেন। মাসে ১৫০টি বড় অপারেশন হতো্।  চলতি মাসেই ১৪টি হাসপাতাল বিমান হামলার শিকার হয়।

জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ায় ২০১১ সালে আসাদবিরোধী আন্দোলনের মুখে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। আর প্রায় এক কোটি মানুষ হয়েছে বাস্তুহারা।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম