কক্সবাজারের রোহিঙ্গাদের জন্য আমিরাতের বিশেষায়িত হাসপাতাল

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০০
image





মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের বালুখালিতে একটি বিশেষায়িত হাসপাতাল চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের একদল চিকিৎসক। জায়েদ হিইম্যানিটারিয়ান ফিল্ড হাসপাতাল (জেডএইচএফএইচ) নামের ওই প্রতিষ্ঠানটিতে বেশ কয়েকজন সিনিয়র কনসালটেন্ট ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। তারা শরণার্থীদের রোগ শনাক্তের পাশাপাশি চিকিৎসা ও প্রতিরোধমুলক ব্যবস্থা নেবেন।

আমিরাতের চিকিৎসকদের বিশেষায়িত হাসপাতালে রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবার পুরনো ছবি
২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারে সংখ্যাগুরু বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে তারা রোহিঙ্গাদের ওপর খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ চালান। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত। পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশ ও সাহায্য সংগঠন মানিবক সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে হাজির হয়েছে।
আমিরাতের হাসপাতালটির মানবিক সাহায্য বিষয়ক দূত রিম ওথম্যান বলেন, জেডএইচএফএইচ হাসপাতালে হৃদরোগ, বুক ও ত্বকের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান খুঁজতে আরও বিশেষজ্ঞ চিকিৎসককে যুক্ত করা হবে।
ওথম্যান বলেন, আমিরাতের চিকিৎসকেরা স্বেচ্ছা-কার্যক্রমের একটি বিশেষায়িত মডেল অনুসরণ করে কাজ করছেন। আর এর মাধ্যমে মাঠ পর্যায়ের হাসপাতালে উন্নত চিকিৎসা উপকরণের মাধ্যমে অল্প সময়ের মধ্যে ১২ হাজার শিশু ও বয়স্ক রোগীকে সেবা দেওয়া সম্ভব হয়েছে।
আমিরাতে হৃদরোগ সার্জন ও হাসপাতালটির নির্বাহী কর্মকর্তা ডা. আদেল আল সামরি জানান, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থার অধীনে স্বেচ্ছাসেবী এই হাসপাতাল পরিচালিত হচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম