ঘনীভূত সংকটের মুখে বিবৃতি দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৫

মালদ্বীপের সব নাগরিককে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বর্তমান সংকটে জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। রবিবার তার দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেওয়া হয়।

মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন

সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন না করায় প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন-এর অভিশংসনের গুঞ্জন ওঠে। বিরোধীরা দাবি করছিলো, প্রেসিডেন্ট সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে দেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছেন। এক পর্যায়ে বিরোধী জোট শীর্ষ আইন কর্মকর্তা এবং প্রসিকিউটরের বিরুদ্ধে অনাস্থা আনেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা  জানিয়েছে, এর কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীপার্লামেন্ট  ভবনের নিয়ন্ত্রণ নিয়ে সিলগালা করে দেয়।  এর অল্প কিছু সময় পরে প্রেসিডেন্টের দফতর থেকে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে প্রেসিডেন্ট পদটিকে  মালদ্বীপের শীর্ষ পদ  উল্লেখ করে ইয়ামিন আইন-শৃঙ্খলা বাহিনী ও মালদ্বীপের নাগরিকদেরকে তার ওপর ভরসা রাখার আহ্বান জানান। সে সময় তিনি আশ্বস্ত করেন, আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশনা বাস্তবায়ন করা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ঝিনহুয়ার খবরে ওই বিবৃতিকে উদ্ধৃত করে বলা হয়েছে, নিজের ও বিরোধীদের জনপ্রিয়তা যাচাই করার জন্য তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আনতে প্রস্তুত রয়েছেন । ইয়ামিন আরও উল্লেখ করেন, তার প্রশাসন এখন রায়গুলো সঠিক নিয়ম ও প্রক্রিয়ায় সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করছেন। 

প্রেসিডেন্ট বলেন, মালদ্বীপ ও তার জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাই তার প্রথম অগ্রাধিকার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন দিন আগে সুপ্রিম কোর্ট বিরোধী ৯ নেতার বিরুদ্ধে আনা সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে তাদেরকে মুক্তির নির্দেশ দেয়। কিন্তু সরকার তাতে মোটেও কর্ণপাত করেনি। মালদ্বীপের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে অভিশংসনের শঙ্কায় পড়েন সে দেশের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। এছাড়া সুপ্রিম কোর্টের আদেশে গত বছর বরখাস্ত হওয়া বিরোধীদের দলের ১২ সংসদ সদস্যকেও পুনর্বহাল করা হয়। ফলে ৮৫ আসন নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বিরোধী দল। দেশব্যাপী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে গুঞ্জন ওঠে অভিশংসিত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করে গ্রেফতার করা হতে পারে বলেও গুজব ছড়ায়।

 

/আরএ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম