মালদ্বীপে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন দেখতে চায় জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২০
image

রাজনৈতিক সংকট সমাধানে মালদ্বীপের সব দলের আলোচনা আয়োজনে বিশ্ব সম্প্রদায় এখনও তৈরি আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।  দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া ১২ জন বিরোধী দলীয় নেতাকে পুর্নবহাল ও নয় জন বিরোধী নেতাকে মুক্তি দেওয়ার  আদেশের প্রতি সরকারকে সম্মান দেখানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে একই আহ্বান জানান। গত শুক্রবার রাতেও জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফ থেকেও এসব আদেশের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছিলো।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্টিফেন দুজারিক। পুরনো ছবি

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন দিন আগে সুপ্রিম কোর্ট বিরোধী ৯ নেতার বিরুদ্ধে আনা সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে তাদেরকে মুক্তির নির্দেশ দেয়। কিন্তু সরকার ওই আদেশ রবিবার পর্যন্ত বাস্তবায়ন না করে ‘বিষয়টি প্রক্রিয়াধীন’ দাবি করতে থাকে। মালদ্বীপের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে অভিশংসনের শঙ্কায় পড়েন সে দেশের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। এছাড়া সুপ্রিম কোর্টের আদেশে গত বছর বরখাস্ত হওয়া বিরোধীদের দলের ১২ সংসদ সদস্যকেও পুনর্বহাল করা হয়। ফলে ৮৫ আসন নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বিরোধী দল। দেশব্যাপী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে গুঞ্জন ওঠে অভিশংসিত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। পার্লামেন্টে দেশের শীর্ষ আইন কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনলে সেনাবাহিনী পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নেয়।

জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে প্রতিবাদ দেখানো সব পক্ষকে ধৈর্য্য ধরারও আহ্বান জানানো হয়েছে। এছাড়া মালদ্বীপের মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের মালি সফরের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক সঙকট নিয়ে মালিতে চলমান বিক্ষোভ যেকোনও সময় সহিংস হয়ে উঠতে পারে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম