নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি: ৪ ভারতীয় সেনা ও দুই পাকিস্তানি নিহত

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪০
image

বিরোধপূর্ণ জম্মু-কাশ্মিীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর আবারও পাল্টাপাল্টি গোলাগুলির অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। রবিবারের এই গোলাগুলিতে সামরিক বাহিনীর বরাতে চার সেনা সদস্য নিহত ও একজন গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। আর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর ও বেসামরিক সূত্রের বরাতে দুই নাগরিক নিহত হওয়ার খবর দিয়েছে।

সীমান্তে পাকিস্তানি সেনা সদস্যের টহল। পুরনো ছবি
গত মাসে ভারতের সেনাবাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান পাকিস্তানের ‘পারমাণবিক ধাপ্পবাজির’ জবাব দেওয়ার প্রস্তুত থাকার কথা জানানোর পর দুই চির বৈরি দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। আর এর জের ধরেই দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মির সীমান্তে গোলাগুলির ঘটনা বেড়ে যায়। গত কয়েকদিনে দুই দেশই নিজেদের সেনা সদস্য ও বেসামরিক মানুষ হতাহত হওয়ার দাবি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে রাজৌরি জেলায় গোলাবর্ষণ করে। এতে এক কিশোরী ও এক সেনা সদস্য নিহত হয়। এর যথাযথ জবাব দেওয়ার দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গত মাসে পাকিস্তান ১৩০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি শুরু করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগরতলায় এক নির্বাচনি সমাবেশে বলেছেন, আমাদের সীমানায় পাকিস্তানিদের ছোঁড়া একটি বুলেটের জবাব অগুনতি গোলায় দেওয়ার নির্দেশ দিয়েছি।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, কাশ্মিরের নেজাপির সেক্টরে ভারত বেসামরিক মানুষদের লক্ষ্য করে গোলাবর্ষণ করলে দুই শিশু আহত হয়। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানিয়েছে কার্যকরভাবে এর জবাব দেওয়া হয়েছে। ওই সেক্টরের জেলা প্রশাসক ডনকে জানিয়েছেন বেলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী গোলাবর্ষণ করে। ওই গোলাবর্ষণে মাঠে গুর চরাতে গিয়ে নিহত হয় ১৬ বছরের এক কিশোর। এছাড়া কোটলি জেলায় ২৫ বছরের আরেক নারী নিহত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম