ইরাকের মোস্ট ওয়ান্টেড তালিকায় সাদ্দামের বড় মেয়ে

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৪
image





ইরাক সরকারের ৬০ জন মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বড় মেয়ে রাঘাদ হোসেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি ওই তালিকা হাতে পাওয়ার দাবি করে জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই তালিকায় রাখা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে রাঘাদ বর্তমানে জর্ডানে বসবাস করেন।

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও তার বড় মেয়ে রাঘাদ হোসেন।
ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে ২০০৩ সালে ইরাকে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। হামলায় ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। পরে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়ার পর ইরাকের আদালতের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন তিনি। নিষিদ্ধ ঘোষণা করা হয় সাদ্দামের রাজনৈতিক দল বাথ পার্টিকে। ইরাকে মার্কিন হামলার মধ্যে প্রতিরোধ যুদ্ধে নিহত হন সাদ্দামের দুই ছেলে। যুদ্ধের একপর্যায়ে ইরাক ছেড়ে পালিয়ে যান বড় মেয়ে রাঘাদ হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা। বাথ পার্টিকে সহায়তার অভিযোগে ২০০৭ সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রাঘাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এএফপির হপাতে পাওয়া ইরাক সরকারের তালিকায় ২৮জন আইএস যোদ্ধা, ১২ জন আল কায়েদা ২০ জন বাথ পার্টির সদস্যকে ওই তালিকায় রেখেছে ইরাক সরকার। এছাড়া তালিকায় নিজেদের সংগঠনের সঙ্গে ওই ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য, সন্দেহজনক অপরাধ ও সংশ্লিষ্ট ছবিও যুক্ত করা হয়েছে। ওই তালিকায় ইরাকি নাগরিক ছাড়া একমাত্র ব্যক্তি হিসেবে রয়েছেন লেবাননের নাগরিক মান বাসুর। তবে ওই তালিকায় নেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি। তবে কেনও তার নাম নেই এএফপিকে তার ব্যাখ্যা দেয়নি ইরাক সরকার।
ইরাক সরকারের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, এই তালিকায় বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের রাখা হয়েছে। প্রথমবারের মতো আমরা এই তালিকা প্রকাশ করছি, আর এখন পর্যন্ত আমরা তা গোপন রেখেছিলাম।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম