নিজের গ্রাম জ্বালিয়ে দিতে দেখেছিলেন মিয়ানমারের সাবেক সেনাসদস্য

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৭
image





মিয়ানমারের রাখাইন রাজ্যের তুলাতলি গ্রাম সেনাসদস্য আর স্থানীয়দের দেওয়া আগুনে পুড়তে দেখেছিলেন সাবেক সেনাসদস্য নাজমুল ইসলাম। এক রোহিঙ্গা নারীকে ভালোবেসে বিয়ে করে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন তিনি। গ্রামের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করা নাজমুলকে হামলার কয়েক সপ্তাহ আগে আটক করা হয়েছিলো। নাজমুলের দাবি হামলার দিন তাকে সঙ্গে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। গ্রামে হামলার পর বিকেলে স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে সংগ্রহ করা খাবার সেনাসদস্যরা খেয়েছিলেন বলে জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলাতলির হামলার নৃশংসতা বর্ননা করেছেন তিনি।

মিয়ানমারে নিজের গ্রাম জ্বালিয়ে দিতে দেখেছিলেন সাবেক সেনাসদস্য নাজমুল।

গত আগস্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রাখাইনে পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। জাতিসংঘ ওই সহিংসতাকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে মন্তব্য করে। সহিংসতার মুখে এখন পর্যন্ত সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্হা প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের অভিযোগ গণহত্যা, সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছেন তারা। তবে মিয়ানমারের দাবি বিদ্রোহীদের ওপর অভিযান চালিয়েছে তারা। রাখাইনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো পালিয়ে আসা রোহিঙ্গাদের সাক্ষাৎকার ও অন্যান্য সূত্র ব্যবহার করে ওই প্রদেশে গণহত্যা ও গণকবর থাকার খবর তথ্য প্রকাশ করেছে। গত বছরের সেপ্টেম্বরে তুলাতলি গ্রামে জ্বালিয়ে দেওয়া ও গণহত্যা চালানোর তথ্য প্রথম প্রকাশ করে গার্ডিয়ান।
গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল বলেন, শেষ বিকেলে তুলাতলি থেকে যখন পোড়া গন্ধ ভেসে আসছে তখন এক সেনা কর্মকর্তা গ্রামবাসীদের উদ্দেশ্যে চিৎকার করে ওঠেন, ‘আমাদের একশো প্লেট ভাত আর মুরগির মাংস দরকার। তাড়াতাড়ি নিয়ে আসো।’
গ্রামে নৃশংসতার পর নাজমুলের স্ত্রী তাদের পাঁচ সন্তানকে নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বাংলাদেশের পালিয়ে আসেন। ৬০ বছর বয়সী নাজমুলের দাবি কয়েক সপ্তাহ আটক রেখে কর্মকর্তারা তার ওপর আবারও বৌদ্ধ ধর্মে ফিরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। সহিংসতা চালানোর আগে কর্মকর্তারা তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন বলেও জানান নাজমুল।
তিনি বলেন, ‘উফ, আমি সব দেখেছি। বসে বসে দেখা ছাড়া আর কিছুই করার ছিলো না।’
নৃশংতা চালানোর পর ছাড়া পেয়ে বাংলাদেশে পালিয়ে আসেন নাজমুল। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেন। গার্ডিয়ান দাবি করেছে, রাখাইনের গণহত্যার ওপর নতুন করে আলো ফেলেছে নাজমুলের এই সাক্ষাৎকার। 








/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম