দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের প্রধান জে ওয়াই লি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দেশটির একটি আদালত তার পাঁচ বছরের কারাদণ্ডাদেশ স্থগিত করার পর তিনি ছাড়া পান। এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউনকে ঘুষ দিয়ে বিশেষ সুবিধা আদায়ের অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সিউলের হাইকোর্ট সাজার রায়ের আশিংক সমর্থন করলেও বিশ্বের অন্যতম বড় কর্পোরেট সাম্রাজ্যের উত্তরাধিকারী লি’কে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। তবে রাষ্ট্র পক্ষের কৌঁশুলী সুপ্রিম কোর্টে বিষয়টির আপিল করবেন বলে জানিয়েছেন।
মামলাটি শুরুর পর থেকেই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানিটির বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিতে শুরু করে। তবে সোমবার শুনানির সময় আদালত লি’র বিরুদ্ধে মূল সাজা কমিয়ে অর্ধেক অর্থাৎ আড়াই বছর করে দেন। আর ঘুষ দেওয়া অভিযোগও প্রত্যাহার করা হয়। এর ফলে তাকে আর জেলে থাকতে হবে না।
মুক্তি পাওয়ার পরও দোষী সাব্যস্ত হয়ে থাকা অপরাধের অভিযোগের বিষয়ে লি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের প্রধান জে ওয়াই লি-কে ঘুষ দেওয়ার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি শুক্রবার। শুক্রবার দেশটির প্রভাবশালী শিল্প গোষ্ঠীর প্রধানের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।
৫০ বছরের লি বিশ্বের অন্যতম বড় কর্পোরেট সাম্রাজ্যের উত্তরাধিকারী। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই তাকে আটক রাখা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ও চিপ নির্মাতা স্যামসাংয়ের ওষুধ থেকে গৃহস্থালী সামগ্রী এবং বীমা থেকে হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে। সূত্র: বিবিসি।








