'রোহিঙ্গা নিপীড়ন ধর্মীয় পরিচয়কেন্দ্রিক সংঘাতের কারণ হতে পারে'

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৮

রোহিঙ্গাদের ওপর চালানো মিয়ানমারের নিপীড়ন আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন। সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক অনুষ্ঠানে তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটে থাকতে পারে।

'রোহিঙ্গা নিপীড়ন ধর্মীয় পরিচয়কেন্দ্রিক সংঘাতের কারণ হতে পারে' জেইদ রাদ আল হুসেইন বলেন, মিয়ানমারের পরিস্থিতি খুবই জটিল। দমন নীতির কারণে ধর্মীয় পরিচয়ের সূত্র ধরে বড় আকারের সংঘর্ষের আশঙ্কা রয়েছে সেখানে। তেমনটা হলে তা অনেক বড় বিপদের কারণ হবে। ব্যাহত হবে আঞ্চলিক স্থিতিশীলতা। আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের বিষয়টিকে নিছক ‘অনুন্নয়ন ও সীমিত সম্পদের কারণে সৃষ্ট প্রতিযোগিতা’ হিসেবে তুলে ধরতে চাওয়া মিয়ানমারের উচিত সত্যকে স্বীকার করে নেওয়া।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য ও অত্যাচার চলমান রয়েছে। এই জনগোষ্ঠীর মানুষ নাগরিকত্ব, আইনি স্বীকৃতি, জন্মসনদ, শিক্ষা ও কাজের সুযোগের মতো বিষয়গুলোতে খুব চাপের ভেতর রয়েছে।

রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথেষ্ট মনোযোগ না দেওয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদেরও সমালোচনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই হাইকমিশনার।

তিনি বলেন, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরুর পর সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ নিজ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

রোহিঙ্গাদের বর্তমান বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী বলে মনে করে জাতিসংঘ।

চিকিৎসকদের মানবিক সাহায্য সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’-এর হিসাবে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের অন্তত নয় হাজার মানুষকে হত্যা করা হয়েছে। গত ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, রোহিঙ্গাবিরোধী সহিংসতার নিহতদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৭৩০।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ, হত্যা, নির্মম প্রহার ও গুমের মতো কর্মকাণ্ডে মিয়ানমার সেনাবাহিনীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে জাতিসংঘের অনুসন্ধানে। সংস্থাটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনাপ্রবাহ মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।

/এএমএ/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম