কাশ্মির পুলিশের ওপর গুলি চালিয়ে জঙ্গি ছিনিয়ে নিল লস্কর-ই-তইয়্যেবা

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৮
image

 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে হামলা চালিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়্যেবার এক সদস্যকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও অপর এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। পালিয়ে যাওয়া ওই পাকিস্তানি নাগরেকের নাম নাভিদ জাট।ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে হামলার পর হারিয়ে গেছে নিহত পুলিশ কর্মকর্তার কাছে থাকা কার্বাইন রাইফেল।

পালিয়ে যাওয়া পাকিস্তানি নাগরিক নাভিদ জাট।

নাভেদ জাট নামের এই পাকিস্তানি নাগরিককে দক্ষিণ কাশ্মিরের কুলগাম থেকে ২০১৪ সালে আটক করা হয়। তার বিরুদ্ধে জঙ্গি সংগঠন লস্কর –ই-তইয়্যেবার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শ্রীনগরের এসএসপি ইমতিয়াজ ইসমাইল পারে জানিয়েছেন, কেন্দ্রীয় কারাগার থেকে ওই পাকিস্তানি নাগরিকসহ মোট ৬ বন্দিকে মহারাজা হরি সিংহ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছিল। হাসপাতাল প্রাঙ্গনে পৌঁছানোর পর আসামীদের একজন পুলিশের বন্দুক ছিনতাই করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সে সময় বাইরে থেকেও পুলিশের ওপর হামলা চালানো হয়। ঘটনার আকস্মিকতার সুযোগ নিয়ে নাভিদ পালিয়ে যায় বলে জানান তিনি।

গুলির ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার নাম মোস্তাক আহমেদ। এছাড়া ওই ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানান ইমতিয়াজ।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম