ভারতে ভুয়া ডাক্তারের ইনজেকশনে এইচআইভিতে আক্রান্ত ২১

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫২
image

ভারতের একটি গ্রামে এক ভুয়া ডাক্তারের চিকিৎসার কারণে অন্তত ২১ জন গ্রামবাসী এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। তিনি বারবারই একই সুঁচ ব্যবহার করে ইনজেকশন দিয়েছেন বলে অভিযোগ। দেশটির স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ভারতে ভুয়া ডাক্তারের ইনজেকশনে এইচআইভিতে আক্রান্ত ২১ সুশিল চৌধুরী নামের ওই কর্মকর্তা বলেন, রাজেন্দ্র যাদব নামে ওই ডাক্তারকে খুঁজছে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ইনজেকশন দেওয়ার সময় সুঁচ পরিবর্তনই করতেন না রাজেন্দ্র। ঠাণ্ডা, কাশি কিংবা ডায়রিয়ার চিকিৎসা নিতে গিয়ে এইচআইভিতে আক্রান্ত হয়েছে বলে ধারণা সুশিলের।    

ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ডাক্তার ও হাসপাতালের তীব্র সংকট। লাখ লাখ মানুষ সস্তায় চিকিৎসার জন্য এমন ভুয়া বা হাতুরে চিকিৎসকের কাছে যান।

গ্রামবাসীদের বরাত দিয়ে সুশিল চৌধুরী বলেন, রাজেন্দ্র বাইসাইকেলে করে তার চেম্বারে যেতেন। এবং যেকোনও রোগেই ইনজেকশন দিতে চাইতেন।

হঠাৎ করে এইচআইভি বেড়ে যাওয়ার বিষয়টি সামনে আসে গত ডিসেম্বর। একটি অস্থায়ী ক্যাম্পের মাধ্যম ৫৬৬ জনের রক্তপরীক্ষা করা হয়। ২১ জনের এইচআইভি পাওয়া যায়। তদন্তের পর চিকিৎসকরা জানতে পারেন যে এই ভাইরাস একজন ব্যক্তির ইনজেকশন থেকেই এসেছে। এরপরই রাজেন্দ্রর ব্যাপারে নিশ্চিত হন তারা।

জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডস এর মতে, ২০১৬ সাল পর্যন্ত ভারতে প্রায় ২১ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত ছিলেন। এর মধ্যে ৯ হাজার ১০০ জনই শিশু। যাদের বয়স ১৫ বছরের নিচে। 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম