অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধর্ষণে অভিযুক্ত অধ্যাপকের জামিন নামঞ্জুর

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৮

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক রামাদানের জামিন নামঞ্জুর করেছে ফ্রান্সের একটি আদালত। চারদিন আগে তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমকালীন ইসলামিক গবেষণা বিষয়ের অধ্যাপক তারিক রামাদানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন দুই নারী। এরপর কয়েক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে গ্রেফতার করে ফরাসি পুলিশ।

অধ্যাপক তারিক রামাদান

ফ্রান্সের দুই নারী কয়েক মাস আগে তারিক রামাদানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। তবে ৫৫ বছর বয়সী রামাদান এ অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগকারী এক নারী হিন্দা আয়ারির বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন তারিক।

গত বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের নারীরা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া যৌন নির্যাতন বা হয়রানির ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা শুরু করেন। হ্যাশট্যাগ মি টু হিসেবে পরিচিত এই আন্দোলন চলাকালে অধ্যাপক রামাদানের বিরুদ্ধে অভিযোগ করে ওই দুই নারী। রামাদানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি ২০০৯ ও ২০১২ সালে কনফারেন্স শেষে হোটেল কক্ষে ওই দুইজনকে ধর্ষণ করেন।

এই আন্দোলন শুরু হওয়ার পর ফ্রান্সে গ্রেফতারকৃতদের মধ্যে রামাদানই সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি। তাকে গত সপ্তাহে দুই দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ গঠনের পর শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। এই প্রভাবশালী ইসলামি চিন্তাবিদকে গ্রেফতারের পর ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা ‍দিয়েছে। রামাদান একজন নিয়মিত টিভি বিতার্কিক। ফেসবুকে তার ২০ লক্ষাধিক ফলোয়ার রয়েছে।  

গত সপ্তাহে রামাদানকে অভিযোগ উত্থাপনকারী এক নারীর সামনে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তার আইনজীবী দাবি করেছেন, ওই দুই নারী তাকে সম্মিলিতভাবে ফাঁসানোর চেষ্টা করছে।

 

/আরএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম