সড়ক দুর্ঘটনায় আহত মোদির স্ত্রী, নিহত এক আত্মীয়

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৫
image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। তবে প্রাণ হারিয়েছেন তার এক আত্মীয়। বুধবার রাজস্থানের কোটা-চিতোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সড়ক দুর্ঘটনায় আহত মোদির স্ত্রী, নিহত এক আত্মীয়

প্রতিবেদনে বলা হয়, মোদির স্ত্রী যশোদাবেন, তার দেহরক্ষী ও গাড়িচালক আহত হয়েছেন। সাতজন যাত্রী নিয়ে গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা জানায়, যশোদাবেনের মাথায় আঘাত লেগেছে। তাকে চিত্তোরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তারা একটি তদন্ত কার্যক্রম চালু করেছে।

১৯৬৭ সালে মোদিকে বিয়ে করেছিলেন যশোদাবেন। তবে এখন মোদির সঙ্গে থাকেন না তিনি। ২০১৪ সালে মোদি তার এই বিয়ের কথা স্বীকার করেন। স্ত্রীকে আলাদা করে দেওয়ায় অনেক সমালোচনাও শুনতে হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, কোটায় একটি বিবাহ অনুষ্ঠান থেকে গুজরাটের মেহসানা জেলায় নিজের বাড়িতে ফিরছিলেন যশোদাবেন। পথে রাজস্থানের চিতোরগড়ে তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম