অলিম্পিক উপলক্ষে উত্তর কোরিয়াকে বিশেষ ছাড় দিলো জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫০

দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা উত্তর কোরিয়ার উচ্চপদস্থ একজন কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। মূলত দক্ষিণ কোরিয়ার আহ্বানে সাড়া দিতেই জাতিসংঘ এই বিশেষ ছাড় দিলো।

অলিম্পিক উপলক্ষে উত্তর কোরিয়াকে বিশেষ ছাড় দিলো জাতিসংঘ জাতিসংঘের কাছ থেকে বিশেষ ছাড় পাওয়া উচ্চপদস্থ কর্মকর্তা চে হুই উত্তর কোরিয়ার জাতীয় ক্রীড়া কর্তৃপক্ষের সভাপতি। নিষেধাজ্ঞা শিথিলের আদেশের কারণে দক্ষিণ কোরিয়া থেকে ‘বিলাস পণ্য’ কিনতেও তার আর কোনও বাধা নেই। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের কারও আপত্তি ছাড়াই নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব পাস হয়েছে।

গত জুন মাসে চে হুইয়ের বিরুদ্ধে জাতিসংঘ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। এমনকি তার সম্পদ জব্দ করার সিদ্ধান্তও দিয়েছিল জাতিসংঘ। সে সময় তিনি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রচার বিভাগের সহ-প্রধান ছিলেন। ২২ সদস্যের উত্তর কোরিয়া প্রতিনিধি দলে একমাত্র তিনিই জাতিসংঘের নিষিদ্ধ তালিকাভুক্ত ব্যক্তি।

দক্ষিণ কোরিয়ার যে চিঠির প্রেক্ষিতে জাতিসংঘ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে তাতে দক্ষিণ কোরিয়া বলেছিল, নিষেধাজ্ঞা শিথিল হলে তা উভয় পক্ষের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সাহায্য করবে। কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য যে রকম আলোচনার পরিবেশ দরকার তা নিশ্চিত হবে।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের গবেষণা ও উৎপাদন থেকে দেশটিকে বিরত রাখতেই এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র: ডয়চে ভেলে।

/এএমএ/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম