ভারতে জাহাজ মেরামতের সময় আগুন, নিহত ৫

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪১
image

ভা ভারতে জাহাজ মেরামতের সময় আগুন, নিহত ৫ রতের কোচিনের একটি জাহাজ নির্মাণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার একটি জাহাজ মেরামতের সময় আগুন লাগে। আগুনের কারণ উদঘাটনের জন্য সরকারি তদন্তের অনুরোধ জানিয়েছেন জাহাজ প্রতিষ্ঠানটির মুখপাত্র।

ওই মুখপাত্র জানান, ধোঁয়ার কারণে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান ব্যহত হয়। জাহাজটি ভারতের শীর্ষ বিদ্যুৎ প্রতিষ্ঠান অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি)।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কোচিনে মেরামতের জন্য দেওযা হয়েছিল জাহাজটি।

কেরালার সিনিয়র পুলিশ কর্মকর্তা এমপি দিনেশ বলেন, পানির ট্যাংকের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘ট্যাংক থেকে নির্গত ধোঁয়ার কারণেই মৃত্যু হয় পাঁচজনের। যারা আটকা পড়েছেন তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।’ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি