মালয়েশিয়ায় যুদ্ধবিমান বিক্রি করতে আগ্রহী ব্রিটিশ প্রতিষ্ঠান

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৭
image

মালয়েশিয়ার পুরনো হয়ে যাওয়া যুদ্ধবিমান বহরে নতুন বিমান সরবরাহ করতে চায় ব্রিটেন। এজন্য দেশটির অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান বিএই মালয়েশিয়ার কাছে ২০০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রি করার আগ্রহ দেখিয়েছে। ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মালয়েশিয়ায় যুদ্ধবিমান বিক্রি করতে আগ্রহী ব্রিটিশ প্রতিষ্ঠান প্রতিবেদনে বলা হয়, অস্ত্র কেনার জন্য কুয়ালালামপুর সরকারকে রাজি করাতে কোম্পানিটি ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছে।

ইউরোপীয় কনসোর্টিয়ামের বিএই অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তৈরি করে। তাদের আশা, মালয়েশিয়ার কর্মকর্তারা তাদের সঙ্গে চুক্তি করবেন। মালয়েশিয়া ১৮টিরও বেশি বিমান পরিবর্তনের চিন্তা করছে। সম্প্রতি, মালয়েশিয়ার বিমান বাহিনী তাদের বহর থেকে রুশ নির্মিত বেশ কিছু মিগ-২৯ বিমান বাদ দিয়েছে।

তবে এক্ষেত্রে খানিকটা প্রতিদ্বন্দ্বি হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স। তারা রাফায়েল বিমান বিক্রির জন্য চেষ্টা চালাচ্ছে। এ বাধা কাটিয়ে উঠতে বিএই কোম্পানি ব্রিটিশ সরকারের সহায়তা নিতে চায় যাতে মালয়েশিয়াকে অর্থ পরিশোধের জন্য দীর্ঘ সময় দিতে পারে।

জাতীয় নির্বাচনের জন্য মালয়েশিয়া সরকার বিমান কেনার পরিকল্পনা নিয়ে কিছুটা ধীর গতিতে এগুচ্ছে। সে ক্ষেত্রে আগামী আগস্টের আগে বিমান কেনাবেচার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

বিদেশ ডেস্ক

/এমএইচ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম