ইসরায়েলের সামরিক আদালতে বিচার শুরু সেই ফিলিস্তিনি কিশোরীর

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০১

ইসরায়েলের একটি সামরিক আদালতে বিচার শুরু হয়েছে দখলদার ইসরায়েলি সেনাকে থাপ্পড় মেরে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা কিশোরী আহেদ তামিমি’র। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে তাকে রুদ্ধদ্বার সামরিক আদালতে হাজির করা হয়। এ সময় সেখানে কোনও সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আহেদ তামিমি ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে বন্দি রাখার নির্দেশ দিয়েছে সামরিক আদালত।

এদিকে ১৭ বছরের আহেদ তামিমি’র মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামরিক আদালতে রুদ্ধদ্বার বিচারের পরিবর্তে বিচার প্রক্রিয়া প্রকাশ্যে অনুষ্ঠানেরও দাবি জানিয়েছে সংস্থাটি।

এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার এই ঘটনায় ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেন। ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের কারাগারে তামিমিসহ নাবালকদের বন্দি রাখায় উদ্বেগ জানিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ তামিমির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, সহিংসতায় উসকানি দেওয়াসহ ১২টি অভিযোগ এনেছে। সামরিক আদালতে দোষী সাব্যস্ত হলে তার দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে।

ইসরায়েলের কারাগারে এ কিশোরীর মুক্তির দাবি ছড়িয়ে পড়ছে দুনিয়াজুড়ে। তাকে ভাবা হচ্ছে ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলন ও তৃতীয় ইন্তিফাদার প্রতীকী চরিত্র হিসেবে। সূত্র: ইন্ডিপেনডেন্ট, জেরুজালেম পোস্ট।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম