কেনিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৩ স্কুল শিক্ষক

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০২:১১
image

কেনিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় তিন শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়। 

কেনিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৩ স্কুল শিক্ষক

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, কেনিয়া-সোমালি সীমান্ত থেকে ১৭৫ কিলোমিটার দূরে ওই হামলা চালিয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীটি। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের উদ্দেশ্য সম্পর্কে জানি না। তিনস্কুল শিক্ষককে হত্যা করেছে তারা। আহতও হয়েছেন বেশ কয়েকজন।’

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘জঙ্গিরা স্কুলে যাওয়ার পথে বোমা পুঁতে রেখেছিল। ফলে অ্যাম্বুলেন্সের সেখানে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছিল না।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি ন্যাশনকে ওয়াজির পুলিশ কমান্ডার মোহাম্মদ শেখ বলেন, ‘আমাদের  একটি গাড়িও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পুলিশ সদস্যরা সবাই অক্ষত রয়েছেন।’

কেনিয়ায় অনেক হামলা চালিয়েছে আল শাবাব। তাদের দাবি সোমালিয়া থেকে যেন আফ্রিকান ইউনিয়নের সেনাদের সরিয়ে নেওয়া হয়। ২০১৫ সালের এপ্রিলে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় তারা। সেবার ১৪০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছিলেন।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম