তিব্বতে হাজার বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে আগুন

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৫

তিব্বতের লাসায় শনিবার হাজার বছরের পুরনো একটি বৌদ্ধ মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লাসা’র বার্কোর স্কয়ারের এই মন্দিরটি ইউনেস্কো’র বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে তালিকাভুক্ত। তিব্বতের বৌদ্ধদের কাছে মন্দিরটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। অনলাইনে পোস্ট করা ফুটেজে ভবনটির থেকে আগুনের শিখা বের হতে দেখা গেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

তিব্বতে হাজার বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে আগুন চীনা সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শনিবার দিনশেষে এ আগুনের সূত্রপাত হয়। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে প্যাগোডার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে সরকারি মিডিয়ার খবরে বলা হয়েছে, সাংস্কৃতিক নিদর্শনগুলোর কোনও ক্ষতি হয়নি।

চীনের স্বশাসিত অঞ্চল বৌদ্ধ অধ্যুষিত তিব্বত ‘পৃথিবীর ছাদ’ হিসেবে পরিচিত। মন্দিরে আগুনের ঘটনায় চীনা কর্তৃপক্ষ দ্রুত সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত ফুটেজ ও ছবি ব্লক করে দেয় বলে খবর পাওয়া গেছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম