বৈঠক বাতিলে উত্তর কোরিয়াকে দায়ী করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৬

শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় শীতকালীন অলিম্পিক চলাকালে উত্তর কোরীয় প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নির্ধারিত বৈঠক। বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্টর তরফ থেকে অভিযোগ করা হয়েছে উত্তর কোরিয়াই ওই বৈঠক বাতিল করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

শীতকালীন অলিম্পিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

পেন্সের দফতরের মুখ্য কর্মকর্তা নিক আয়ারর্স এক বিবৃতিতে বলেন, ভাইস প্রেসিডেন্ট তার সুর নরম করবেন বলে আশা করে উত্তর কোরিয়া বৈঠকটি বিলম্বিত করতে থাকে। তবে সেদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি নতুন অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা ঘোষণার পরই ওই বৈঠকের আগ্রহ দেখায়নি অথবা এই বৈঠক নিয়ে তারা আন্তরিকই ছিল না।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া শীতকালীন অলিম্পিকে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে যোগ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটনের খবরে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রথম জানানো হয়, ১০ ফেব্রুয়ারি মাইক পেন্সের সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিনিধিদের নির্ধারিত বৈঠকের দুই ঘণ্টা আগেই তা বাতিল করে উত্তর কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয় এই বিষয়ে কিছুই বলার নেই তাদের।

নিক আয়ার বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছিলেন বৈঠকে আসলে তাদেরকে আমাদের অনমনীয় বার্তা পৌঁছে দেওয়া হবে। তারা যদি কোনও বৈঠক আহ্বান করে, আমরা যাবো। তিনি আরও পরিস্কার করে দিয়েছিলেন দেশটি যতক্ষণ পর্যন্ত পূর্ণ পরমাণু নিরস্ত্রের বিষয়ে সম্মত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কোনও মতই পরিবর্তন করছি না।

বৈঠকে অংশ না নিলেও শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন মাইক পেন্স ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং নাম।

১৯৫০ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে উত্তর কোরিয়ার শাসক পরিবারের প্রথম সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করেন কিম ইয়ং নাম। কিম তার ভাই কিম জন উনের খুবই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

 

/জেজে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের