শ্রীলঙ্কায় বাসে গ্রেনেড বিস্ফোরণ, সেনাসদস্যসহ আহত ১৯

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২১

শ্রীলঙ্কায় বুধবার একটি যাত্রীবাহী বাসে গ্রেনেড বিস্ফোরণে ১২ সেনাসদস্যসহ ১৯ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে গেলে তারা আহত হন। হামলার পর পার্লামেন্টে  দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী রানিল ভিকারামাসিংহে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একজন যাত্রীর ব্যাগে থাকা গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

শ্রীলঙ্কায় বাসে গ্রেনেড বিস্ফোরণ, সেনাসদস্যসহ আহত ১৯ উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপ থেকে দিয়াথালাওয়া শহরে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দিয়াথালাওয়া শহরেই শ্রীলঙ্কার প্রধান সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে একটি অবস্থিত।

সামরিক বাহিনীর মুখপাত্র সুমিথ আতাপাত্তু রয়টার্সকে বলেন, এটা কোনও সন্ত্রাসী হামলা হতে পারে; এ ধরনের আশঙ্কা আমরা নাকচ করে দিচ্ছি। কোনও হামলার ফলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আমরা এটা বলতে পারি যে, কেউ বেআইনিভাবে একটি গ্রেনেড বা এ জাতীয় কিছু বহন করছিল। ঘটনার তদন্ত করছে পুলিশ।

২০০৯ সালে শ্রীলঙ্কার প্রায় তিন দশকের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর থেকে দেশটির সামরিক বাহিনী আর কোনও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়নি। বুধবারের ঘটনায় প্রাথমিকভাবে পরিকল্পিত হামলার আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত কর্মকর্তারা এমন আশঙ্কার কথা নাকচ করে দেন।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম