পেরুতে দ্বিতল বাস খাদে, নিহত ৪৪

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৫৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০০

খাদে পড়ে থাকা বাস

দক্ষিণাঞ্চলীয় পেরুর এরেকুইপায় একটি যাত্রীবাহী দ্বিতল বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত অন্তত দুই ডজন লোককে সামরিক বিমানে করে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। বুধবার রাত দেড়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়ে থেকে ২৬০ ফুট (২০০ মিটার) নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। সূত্র- এবিসি নিউজ।

হাইওয়ে পুলিশের প্রধান কর্মকর্তা জর্জ কাস্টিলো বার্তাসংস্থা এপিকে জানান, এখনও হতাহতদের উদ্ধার করা হচ্ছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার নিশ্চিত কারণ জানাতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, বেপোরোয়া গতিতে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনাকবলিত বাসটি রে লাতিনো লাইন নামে একটি পরিবহন কোম্পানির। দুর্ঘটনার স্থান এরেকুইপায় পৌঁছানোর চার ঘণ্টা আগে চালা থেকে যাত্রীদের নিয়ে বাসটি ছেড়ে আসে।

এবিসি নিউজের খবরে প্রকাশ, পাহাড়ি সড়কে বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে প্রতি বছরই পেরুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। সর্বশেষ চলতি বছরের ২ জানুয়ারি অন্য এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জনের প্রাণহানি হয়। এক মাসের ব্যবধানে এটি দ্বিতীয় বৃহত্তম ঘটনা।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইট করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।

/এমএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম