পূর্ব ঘৌটা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২০
image

সিরিয়ার পূর্ব ঘৌটায় চলমান বিমান হামলায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া। বৃহস্পতিবার এই বৈঠক আয়োজনের আহবান জানান জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া।

পূর্ব ঘৌটা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া

তিনি বলেন, ‘আমরা পূর্ব ঘৌটার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছি। আমার মনে হয় এটা দরকার। সবাই আলোচনা করে একটি সমাধান বের করা সম্ভব।’

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, পূর্ব ঘৌটায় চার লাখ মানুষের বসবাস। গত পাঁচ বছর ধরেই যুদ্ধবিধ্বস্ত দেশটির সংঘাতের কেন্দ্রে অবস্থান করছে শহরটি।

২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের দখলে রয়েছে। রাজধানী দামেস্কের কাছে অবস্থিত এটিই সর্বশেষ এলাকা, যেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটির পুনদর্খল নিতে চলতি মাসের শুরুর দিকে অভিযান জোরালো করে সরকারি বাহিনী। এতে শত শত মানুষ হতাহত হয়। পরে বেসামরিকদের কাছে ত্রাণ পৌঁছে দিতে এক বিরল অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। কিন্তু রবিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আবারও সেখানে অভিযান শুরু করে সরকারি বাহিনী। রাশিয়ান বিমানবাহিনীর সহায়তা নিয়ে সরকারি বাহিনীর ইস্টার্ন ঘৌটায় চালানো গোলাবর্ষণ বুধবারও অব্যাহত ছিল। এই বিমান হামলায় ৪৮ ঘণ্টায় অন্তত ২৫০ জন নিহত হয়েছেন।  

ইতোমধ্যে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা যুদ্ধের অবিলম্ব অবসানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আস্থোনিও গুয়েতেরেস। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধে পূর্ব ঘৌটা ধৈর্যহারা হয়ে পড়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম