কাশ্মিরে আইএসের উপস্থিতি স্বীকার করলো পুলিশ

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৭
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জম্মু-কাশ্মিরে আইএসের উপস্থিতি প্রথমবারের মতো স্বীকার করলো পুলিশ। শনিবারের হামলার কথা আইএস স্বীকার করার পর মঙ্গলবার কাশ্মিরের পুলিশ প্রধান এসপি ভায়েদ বলেছেন, কাশ্মিরে আইএসের উপস্থিতি রয়েছে এবং এটা নিশ্চিতভাবেই উদ্বেগের বিষয়।

কাশ্মিরে আইএসের উপস্থিতি স্বীকার করলো পুলিশ

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরে আইএসের পদচারণা অন্যরকম হবে বলে মনে করেন পুলিশ প্রধান। সোমবার নিজস্ব বার্তা সংস্থা আমাকের মাধ্যমে কাশ্মিরে হামলার দায়ভার স্বীকার করে আইএস। তারা জানায়, সেখানে যুদ্ধ শুরু হয়ে গেছে।

তবে কেন্দ্রীয় সরকারসহ স্থানীয় কর্তৃপক্ষ আইএসের উপস্থিতি মানতে নারাজ। গোয়েন্দারা দাবি করেন, আইএস নেতা বাগদাদীর ভিডিও দেখে বিচ্ছিন্নভাবে কয়েকজন আইএসের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েছেন।

গত নভেম্বরে জম্মু-কাশ্মিরের পুলিশের ওপর হামলার দায়ভার স্বীকার করেছিল আইএস। সেই হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছিল পুলিশ। মঙ্গলবার অবশ্য এসপি ভায়েদ স্বীকার করে নিয়েছেন। আগে বিষয়টি স্বীকার না করাও ভুল হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘কাশ্মিরে সাধারণ মানুষকে এরজন্য মূল দিতে হচ্ছে। আমি কখনোই এমনটা চাইনি। আশা করি স্থানীয়দের সহায়তায় এই সংকটের সমাধান করতে পারবো আমরা।’ 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম