চীন-পাকিস্তান সীমান্ত সুরক্ষায় এপাচি হেলিকপ্টার কিনছে ভারত

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ০৯:৩৭আপডেট : ০১ মার্চ ২০১৮, ১১:০০

চীন ও পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত সুরক্ষায় বোয়িং কোম্পানির ছয়টি এএইচ-৬৪ই এপাচি এটাক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ জানিয়েছে, এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রথম পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি মার্কিন সরকারকে অনুরোধ পত্র পাঠিয়েছে। কবে এই চিঠি পাঠানো হয়েছে তা নিশ্চিত না হওয়া গেলেও ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস গত মঙ্গলবার জানায়, ওয়াশিংটনের উত্তরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি।  এ ধরণের অনুরোধে সাড়া দিতে ছয় মাস পর্যন্ত সময় নেয় ওয়াশিংটন।

এপাচি হেলিকপ্টার

এপাচি হেলিকপ্টার মূলত মার্কিন সেনাবাহিনী ব্যবহার করে থাকে। এছাড়া জাপান, ইসরায়েল, গ্রীস, নেদারল্যাণ্ডস, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতেরও এই হেলিকপ্টার রয়েছে।

কূটনৈতিক সূত্রটি স্পুটনিক নিউজকে জানিয়েছে, আক্রমণের কাজে ব্যবহার হওয়া নতুন আনতে চাওয়া এই হেলিকপ্টারগুলো বিমান বাহিনীর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপে (এসিসি) ব্যবহার হবে। গত বছরের আগস্টে ওই হেলিকপ্টার কেনার বাজেটের অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব হেলিকপ্টার ভারত-চীন ও ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন হবে বলেও জানায় ওই কূটনৈতিক সুত্রটি।

বিদেশি সামরিক হেলিকপ্টার সংগ্রহে আগ্রহী হলেও ভারতের সামরিক বাহিনী সম্প্রতি নিজেদের নির্মিত অস্ত্র বহনে সক্ষম ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। বিদেশি সামরিক সরঞ্জামের ওপর নির্ভরতা কমিয়ে ফেলার অংশ হিসেবে ওই পরীক্ষা চালানো হয়েছে বলে জানায় স্পুটনিক নিউজ।

ভারতের ড্রোন পরীক্ষার জবাবে পাকিস্তান সামরিক মহড়া চালিয়েছে। বহুমাত্রিক বাহিনীর সঙ্গে লড়াই চালানোর মহড়া দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী।

চীনের সঙ্গে দোখলাম সীমান্ত নিয়ে সম্প্রতি উত্তেজনা বেড়েছে ভারতের। গত মাসে অরুনাচল প্রদেশে চীনের রাস্তা নির্মাণকারী একটি দলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তোলে ভারত। উত্তেজনার পর দুই পক্ষই সংঘর্ষ এড়াতে সক্ষম হয়।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম