সাপ্তাহিক কর্মঘণ্টা কমাতে দক্ষিণ কোরিয়ায় আইন পাস

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৩:০৭আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৩:১৫
image

সাপ্তাহিক সর্বোচ্চ কর্মঘণ্টা কমাতে নতুন একটি আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। এর আওতায় সর্বোচ্চ সাপ্তাহিক কর্মঘণ্টা ৬৮ থেকে কমিয়ে ৫২ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, আগামী জুলাই থেকে আইনটি কার্যকর হবে।

দক্ষিণ কোরিয়ার শ্রমিক
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জীবন মানের উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়াতে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে কর্মঘণ্টা কমানোর বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। নির্বাচনি প্রচারণাকালীন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আইনটি পাসের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বছর ন্যুনতম মজুরির পরিমাণও ১৬ শতাংশ বাড়িয়েছেন মুন জায়ে ইন।

কর্মঘণ্টা কমানোর প্রশ্নে নতুন পাস হওয়া আইনটি প্রথমে বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হবে। এরপর ছোট ছোট কোম্পানিতেও এর প্রয়োগ শুরু হবে। নতুন আইন অনুযায়ী, সপ্তাহে ৪০ ঘণ্টা স্বাভাবিক কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। আর সপ্তাহে অতিরিক্ত ১২ ঘণ্টা ওভারটাইম করতে পারবেন কর্মীরা। আর ১৮ বছরের কম বয়সীরা সপ্তাহে সর্বোচ্চ ৩৫ ঘণ্টা কাজ করতে পারবে। আগে তারা ৪০ ঘণ্টা কাজ করতে পারতো।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নতুন আইনটির বিরোধিতা করেছে ব্যবসায়ীরা। তবে জীবন মানের উন্নয়ন, কর্মক্ষেত্র তৈরি এবং উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে ও আইন জরুরি বলে মনে করা হচ্ছে। এ আইন বাস্তবায়িত হলে দেশে জন্মহার বাড়ারও সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। গত বছর দক্ষিণ কোরিয়ায় মানুষের জন্মহার রেকর্ড মাত্রায় কম ছিল। 

উল্লেখ্য, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার তুলনায় দক্ষিণ কোরিয়ার মানুষ এখনও বছরে ৪০০ ঘণ্টা বেশি কাজ করে।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম