কানাডীয় হাইকমিশনে জম্মু-কাশ্মিরহীন ভারতীয় মানচিত্র প্রদর্শন!

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১৪:৫০আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৫:১০
image

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাম্প্রতিক ভারত সফরের সময় জম্মু-কাশ্মিরকে বাদ দিয়ে তৈরি করা একটি ভারতীয় মানচিত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। কানাডাভিত্তিক ইংরেজী দৈনিক অটোয়া সিটিজেনে লেখা এক মন্তব্য প্রতিবেদনে সাংবাদিক টেরি গ্লাভিন এ অভিযোগ করেন। তিনি জানান, ভারতের কানাডীয় হাই কমিশনে এক নৈশ ভোজ অনুষ্ঠানে মানচিত্রটি প্রদর্শন করা হয়। গ্লাভিনের সেই মতামত প্রতিবেদনকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই ও হিন্দুস্তান টাইমস খবরটি জানিয়েছে।

ট্রুডো
গত ১৮-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত সফরে ছিলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারত সফরের শুরু থেকেই শিখ সম্প্রদায়ের খালিস্তান আন্দোলন নিয়ে বিতর্কের শুরু হয়। ‘বিচ্ছিন্নতাবাদী’ খালিস্তান বিদ্রোহীদের প্রতি ‘সহানুভূতি’ দেখানোর অভিযোগে ট্রুডো ভারতে অসন্তোষের মুখে পড়েছিলেন। তাছাড়া খালিস্তান আন্দোলনের এক সমর্থকের সঙ্গে স্ত্রীর তোলা ছবিকে কেন্দ্র করেও অসন্তোষের মধ্যে পড়তে হয় ট্রুডোকে।  

ট্রুডোর ভারত সফর নিয়ে একটি কলাম লিখেছেন কানাডীয় সাংবাদিক টেরি গ্লাভিন। তিনি লিখেছেন, ট্রুডোর ভারত সফরের সময় আরও একটি বিতর্কিত ঘটনা ঘটতে দেখা গেছে। গ্লাভিন জানান, ট্রুডোর ভারত সফরের সময় তাকে কানাডীয় হাই কমিশনে একটি নৈশ ভোজে অংশ নিতে হয়েছিল। ওই অনুষ্ঠানে ট্রুডোর সামনে ভারতের একটি মানচিত্র সেখানকার কানাডীয় হাইকমিশনে তাকে যে ভারতীয় মানচিত্র দেখানো হয়েছিল তাতে জম্মু-কাশ্মিরের অস্তিত্ব ছিল না।

গ্লাভিন লিখেছেন, ‘ভাবুনতো, অটোয়াতে অবস্থিত ভারতীয় হাই কমিশন একটি পার্টির আয়োজন করেছে এবং কানাডার একটি মানচিত্র দেখাচ্ছে, আর তাতে কুইবেকের অস্তিত্ব নেই। সে দৃশ্য কেমন হবে আপনারা তা বুঝতে পারছেন।’

জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভায় বেশ কয়েক জন শিখ আছেন। তাদের মধ্যে একজন হারজিৎ সাজ্জান। তিনি কানাডার প্রতিরক্ষামন্ত্রী। ভারতের অভিযোগ, কানাডার রাজনীতিতে জড়িত অনেকে ভারতের খালিস্তান ‘সন্ত্রাসীদের’ প্রতি সহানুভূতিশীল। 

/এফইউ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম