সেনাবাহিনী সম্পর্কে কাশ্মিরিদের ইতিবাচক করে তোলার পরিকল্পনা!

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৮, ২১:৪৭আপডেট : ০২ মার্চ ২০১৮, ২১:৫৬
image

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেনাবাহিনী নিয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে আরও কাজ করা প্রয়োজন বলে মনে করেন সাবেক সেনাকর্মকর্তারা।  সেখানকার মানেকশ সেন্টারে ‘জাতিগঠনে সেনাবাহিনীর অবদান’ শীর্ষক বার্ষিক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সেনাবিদ্বেষ দূর করতে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেছেন সাবেক জেনারেলরা। কাশ্মিরি জনতার সেনাবাহিনী সংক্রান্ত দৃষ্টিভঙ্গি বদলে তৎপর হওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে ওই সেমিনারে। তবে মানবাধিকার সংস্থা, ইতিহাসবিদ আর রাজনীতি বিশ্লেষকদের মতে, কাশ্মির ক্রমেই ভারত-পাকিস্তানের সমরাস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে পরিণত হয়েছে। আর তাতে প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ।
সেনাবাহিনী সম্পর্কে কাশ্মিরিদের ইতিবাচক করে তোলার পরিকল্পনা!

দেশটির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইদ আতা হাসনাইন বলেন, আগে কাশ্মিরের জনগণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হতো। তিনি বলেন, অপারশেন সাদভাবনা পুরো পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। সেখান সেনাপরিচালিক স্কুল রয়েছে। আমরা কাশ্মির প্রিমিয়ার লিগও শুরু করেছি যেন তরুণ প্রজন্ম বিপথে না গিয়ে খেলাধূলায় ব্যস্ত থাকে।’

মানবাধিকারকর্মীদের দাবি অনুযায়ী, ’৪৭-এর পর থেকে অন্তত পাঁচ লাখ কাশ্মিরি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন আরও দশ লাখের মতো। খোদ ভারতের সরকারি হিসাবে তথ্যের ওপর ভিত্তি করে প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক রিপোর্টে জানাচ্ছে, ১৯৯০ থেকে ২০১১ সালের মধ্যে কেবল ১১ বছরেই ৪৩,৪৬০ জন কাশ্মিরি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক কাশ্মিরি। আর মানবাধিকার কর্মীদের দাবি অনুযায়ী ওই ১১ বছরে নিহতের সংখ্যা ১ লক্ষাধিক এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও ১ লাখ। এই হত্যাকাণ্ডগুলোর একটা বড় অংশ সংঘটিত হয়েছিল বারামুলা জেলা এবং আফজাল গুরুর জন্মস্থান সোপোরেতে।

কাশ্মিরে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্বপালন করেছেন হাসনাইন। তিনি বলেন, সেনাবাহিনী নিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা প্রয়োজন। আরেকজন সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল কেটি পারনায়েক বলেন, ‘বিদ্বেষমূলক মনোভাব দূর করতে দৃষ্টিভঙ্গি পাল্টানো প্রয়োজন। কাশ্মিরে অনেকে আছে যারা সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরিতে কাজ করে।’ তিনি দাবি করেন, কাশ্মিরে তরুণদের মাঝে সেনাবিরোধী ও ভারত-বিরোধী মনোভাব তৈরি করা হয়। সেটা প্রতিহত করা জরুরি। তবে এইসব ধারণা সৃষ্টির নেপথ্যে সেখানে সেনাবাহিনীর কোনও ভূমিকার কথা স্বীকার করা হয়নি।

‘আফজাল গুরুর ফাঁসি ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্ক’ শীর্ষক নিবন্ধে বুকারজয়ী বিখ্যাত ভারতীয় লেখক ও মানবাধিকারকর্মী  অরুন্ধতী রায় কাশ্মির সম্পর্কে বহু আগেই বলেছিলেন, ‘এটি একটি পরমাণু যুদ্ধক্ষেত্র এবং পৃথিবীর সবচেয়ে সামরিকীকরণকৃত এলাকা। এখানে রয়েছে ভারতের পাঁচ লাখ সৈনিক। প্রতি চারজন বেসামরিক নাগরিকের বিপরীতে একজন সৈন্য! আবু গারিবের আদলে এখানকার আর্মি ক্যাম্প ও টর্চার কেন্দ্রগুলোই কাশ্মিরিদের জন্য ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের বার্তাবাহক। আত্মনিয়ন্ত্রণাধিকারের দাবিতে সংগ্রামরত কাশ্মিরিদের জঙ্গি আখ্যা দিয়ে এখন পর্যন্ত ৬৮ হাজার মুক্তিকামীকে হত্যা করা হয়েছে এবং ১০ হাজারকে গুম করা হয়েছে। নির্যাতিত হয়েছে আরও অন্তত এক লাখ লোক।’

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম