ত্রিপুরার বিধানসভা নির্বাচন

'সিপিএমের আত্মসমর্পণ আর কংগ্রেসের পলায়নের কারণে জয় পেয়েছে বিজেপি'

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ২৩:৫৬আপডেট : ০৪ মার্চ ২০১৮, ০০:০৩

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পেছনে সিপিএমের আত্মসমর্পণের পাশাপাশি কংগ্রেসের ব্যর্থতাকেই দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভাষায়, সিপিএম ৪৫ শতাংশ ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে ৫০ শতাংশ ভোট। তফাৎ খুবই কম। কংগ্রেস উদ্যোগী হলে এমন ফল আসতো না।

মমতা বন্দ্যোপাধ্যয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তর-পূর্বের রাজ্যগুলোতে জয় পেতে বিজেপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ব্যবহার করেছে। পানির মতো রুপি ঢেলেছে। সিপিএম এসবের কোনও প্রতিবাদ করেনি। তারা বরং আত্মসমর্পণ করেছে।

ত্রিপুরায় টানা ২৫ বছর ধরে সিপিএম ক্ষমতায় রয়েছে। ফলে প্রতিষ্ঠান বিরোধিতার একটা ব্যাপার রয়েছে বলেও মনে করেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তৃণমূল কংগ্রেস ও পাহাড়ের দলগুলোকে নিয়ে এক‌যোগে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাহুল গান্ধীকে আসন ভাগাভাগির কথাও বলা হয়েছিল। কংগ্রেস ৩০, তৃণমূল কংগ্রেস ১৪ এবং ১৬টি আসনে পাহাড়ের দলগুলোকে নিয়ে জোটবদ্ধ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কংগ্রেস সেই প্রস্তাবে সায় দেয়নি।

তৃণমূল নেত্রীর আক্ষেপ, সেই প্ল্যাটমর্ফটা তৈরি হলে আজ বিজেপি হালে পানি পেতো না।

মমতা বলেন, ‘কার কথা শুনে ওরা আমার কথা শোনেনি তা জানি না। কংগ্রেস ওদের অক্সিজেনটা দিয়ে দিল। ওরা কত ভোট পেয়েছে একবার দেখুন।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রে ‌যে-ই ক্ষমতায় থাকে, সে-ই ফোর্স ও সোর্স দিয়ে রাজ্যগুলো দখল করতে চায়। এবার বাইরের লোক ও ফোর্স নিয়ে গিয়ে অনেক কিছু করা হয়েছে। কিন্তু সিপিএম কেন এর প্রতিবাদ করলো না তা জানতে হবে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম