সাম্প্রদায়িক দাঙ্গার জেরে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৮, ১৫:১১আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৬:৪৪

মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার মুখে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধনদাতাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের একজন মুখপাত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক দাঙ্গার সময় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়

এক বৌদ্ধ নাগরিককে হত্যা ও মুসলিম নাগরিকের দোকান পুড়িয়ে দেওয়ার জেরে শ্রীলঙ্কার জনপ্রিয় পর্যটন নগরী ক্যান্ডিতে দাঙ্গা শুরু হয়ে যায়। সেখানে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সহিংসতা ঠেকাতে সোমবার রাতে সেখানে কারফিউ জারি করা হয়। তবে আল জাজিরার খবরে বলা হয়েছিল, ওই সহিংসতা দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। আর এ কারণেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কান সরকার।

শ্রীলঙ্কায় ধর্মীয় ও জাতিগত সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির ২ কোটি ১০ লাখ বাসিন্দার ৭৫ শতাংশ বৌদ্ধ, ১০ শতাংশ মুসলিম ও ১৩ শতাংশ হিন্দু। কিছু পর্যবেক্ষক এই চলমান সহিংসতার জন্য কট্টর বৌদ্ধ সংগঠন বোদু বালা সেনাকে (বিবিএস) দোষারোপ করে থাকেন। গত ফেব্রুয়ারি মাসেও সেখানে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে এক সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়। এছাড়া বেশ কয়েকটি দোকান ও মসজিদে হামলা চালানো হয়।

দাঙ্গা দমন করতে কারফিউ জারি করে সরকার ২০১৪ সালের জুনে মুসলিমবিদ্বেষী প্রচারণার কারণে রক্তক্ষয়ী আলুথগামা দাঙ্গা শুরু হয়। তবে কিছু কিছু কট্টরপন্থী বৌদ্ধগোষ্ঠী দাঙ্গার জন্য মুসলিমদের দায়ী করে থাকে। তাদের অভিযোগ, মুসলিমরা অন্যদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর পাশাপাশি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থানের ক্ষতি করেছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাথ্রিপালা শিরসেনা ২০১৫ সালে ক্ষমতা নেওয়ার পর ওই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ওই তদ্ন্ত প্রতিবেদনের কোনও অগ্রগতি হয়নি।

/আরএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম