রূপান্তরকামীদের সুরক্ষায় পাকিস্তানের সিনেটে সর্বসম্মত বিল পাস

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৮, ১৯:৩৬আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৯:৪৯

রূপান্তরকামীদের অধিকারের সুরক্ষায় সর্বসম্মতভাবে একটি বিল পাস করেছে পাকিস্তানের সিনেট। বুধবার সিনেটে পাস হয় বিলটি। রূপান্তরকামীদের অধিকারের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের ক্ষমতায়নই এ বিলের উদ্দেশ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

রূপান্তরকামীদের সুরক্ষায় পাকিস্তানের সিনেটে সর্বসম্মত বিল পাস দ্য ট্রান্সজেন্ডার পারসন্স (প্রটেকশন অব রাইটস) বিল ২০১৭ নামের বিলটি উত্থাপন করেন সিনেটর ড. করিম খাজা। বিলটি আইনে পরিণত হলে এর সুফলভোগীরা রূপান্তরকামী হিসেবে সরকারি অফিসগুলোতে নিবন্ধনের সুযোগ পাবেন।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অন্যদের মতো রূপান্তরকামীরাও ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের জন্য নিবন্ধনের সুযোগ পাবেন। চাইলে তারা ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (এনএডিআরএ)-তে নিজেদের লিঙ্গ পরবর্তনের বিষয়টি লিপিবদ্ধ করতে পারবেন।

যে কোনও প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে রূপান্তরকামীদের ক্ষেত্রে বৈষম্য নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে প্রস্তাবিত আইনে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম