সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রীলঙ্কায় ফেসবুক-ভাইবার বন্ধ

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৮, ২০:১০আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২০:৫০

সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মধ্যেই ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে জানিয়ে বুধবার বিকেলে এসব যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয় শ্রীলঙ্কা সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় কর্মপন্থা ও অর্থনীতি বিষয়ক উপমন্ত্রী হার্সা ডি সিলভা টুইটারে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

সহিংসতার কারণে শ্রীলঙ্কায় দশ দিনের জরুরি অবস্থা চলছে
৫ মার্চ ২০১৮ সোমবার ক্যান্ডিতে নতুন করে মুসলিম মালিকানাধীন একটি দোকান জ্বালিয়ে দেয় সংখ্যাগরিষ্ঠ সিংহলি বৌদ্ধরা। ওই অগ্নিসংযোগ থেকেই দাঙ্গায় জড়িয়ে পড়ে মুসলিম ও বৌদ্ধরা। দাঙ্গায় আহত এক বৌদ্ধের মৃত্যুর পাশাপাশি পুড়ে যাওয়া ভবন থেকে এক মুসলিমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সংঘাত চরম আকার ধারণ করে। সহিংসতা ঠেকাতে সোমবার রাতে ক্যান্ডিতে কারফিউ জারি করা হয়। মঙ্গলবার ক্রমবর্ধমান সহিংসতার আশঙ্কা জানিয়ে সারাদেশে ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে সরকার। সহিংসতার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠতে থাকে।
বুধবার শ্রীলঙ্কার জাতীয় কর্মপন্থা ও অর্থনীতি বিষয়ক উপমন্ত্রী হার্সা ডি সিলভা টুইটারে লেখেন, ফেসবুকে ঘৃণা ছড়ানোর গ্রহণযোগ্য মাত্রা অতিক্রম করে গেছে শ্রীলঙ্কা। জীবন রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হয়েছে।

/জেজে/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম