স্পেনে কর্মবিরতিতে নারীরা, যোগ দিয়েছেন মাদ্রিদ ও বার্সেলোনার মেয়রও

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৫:০৪আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৫:১১
image

স্পেনজুড়ে প্রথমবারের মতো ডাকা ‘নারীবাদী ধর্মঘটে’ যোগ দিতে বৃহস্পতিবার (৮ মার্চ) একদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে স্পেনের নারীরা। বেতনভোগী কিংবা বেতন না পাওয়া সব নারীরাই এ কর্মবিরতি পালন করবেন। লৈঙ্গিক বৈষম্য, পারিবারিক সহিংসতা এবং বেতন বৈষম্য অবসানের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

স্প্যানিশ নারী
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত বছর স্পেনে জীবনসঙ্গী কিংবা সাবেক জীবনসঙ্গীর হাতে হত্যার শিকার হয়েছেন ৪৯ জন নারী। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ৪৪। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে স্পেনে নারীর ওপর সহিংসতার হার বাড়ছে। ২০১৫ সালে ১,২৯,১৯৩টি নারীবিরোধী সহিংসতা হয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ১,৪২,৮৯৩টি। গত বছরের পূর্ণাঙ্গ বার্ষিক পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। তবে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১,২৫,৭৬৯টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসে সহিংসতা ও বৈষম্য বন্ধের দাবিতে ধর্মঘটে নামছেন স্প্যানিশ নারীরা। মাদ্রিদ ও বার্সেলোনার মেয়রসহ উচ্চ পর্যায়ের নারী রাজনীতিবিদরাও কর্মবিরতি কর্মসূচিতে শামিল হয়েছেন। ‘এইট মার্চ কমিশন’ নামের একটি আমব্রেলা সংগঠনের উদ্যোগে এ ধর্মঘট ডাকা হয়েছে। এর উদ্দেশ্য হলো পুরুষ ও নারীর মধ্যে সামাজিক ও আর্থিক অসমতা কমানো। এ ধর্মঘটের আরেকটি উদ্দেশ্য হলো, পুরুষদের হাতে কর্মভার ছেড়ে দিয়ে তাদেরকে বোঝানো যে প্রতিদিন নারীদেরকে বাড়িতে কত কাজ করতে হয়।

কমিশনের ইশতেহারে বলা হয়, ‘আজ আমরা যৌন নিপীড়ন, শোষণ এবং সহিংসতামুক্ত সমাজের দাবি জানাচ্ছি। পুরুষতন্ত্র এবং পুঁজিবাদের জোট যা আমাদেরকে দমিত, নমনীয় ও শান্ত দেখতে চায় তার  বিরুদ্ধে বিদ্রোহ ও সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি আমরা। বাজে কর্মপরিবেশ কিংবা একই কাজের জন্য পুরুষের চেয়ে কম মজুরি পাওয়ার বিষয়গুলো আমরা মানি না। আর সেকারণে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি।’

গত বছর ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে দেখা গেছে, গত বছর স্পেনে পুরুষ ও নারীর বেতন বৈষম্য ২০০৭ সালের তুলনায় ২০১৫ সালে কমেছে। ২০০৭ সালে এ বৈষম্য ১৮.১ শতাংশ হলেও ২০১৫ সালে তা কমে ১৪.৯ শতাংশ হয়েছে। স্পেনের নতুন এক গবেষণায় বলা হয়েছে, দেশটিতে একই কাজের জন্য পুরুষের চেয়ে নারীরা ১২.৭ শতাংশ বেতন কম পান।

 

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম