‘এ যেন এক অলৌকিক বেঁচে যাওয়া’

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ১৫:৩১আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৭:২২
image

ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের বেঁচে যাওয়া আরোহী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ভেবেছিলেন, তিনি মরেই যাবেন। ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া বিমানের বেঁচে যাওয়া ১০ যাত্রীর একজন তিনি। আশঙ্কামুক্ত হয়ে দেশে ফেরার অনুমতি পাওয়া স্বর্ণা বুধবার নেপালে সাংবাদিকদের জানিয়েছেন, স্বামীই তাকে বাঁচিয়েছেন। বেঁচে যাওয়া আরেক যাত্রী কেশব পাণ্ডের কাছে ‘এ যেন এক অলৌকিক বেঁচে থাকা’। সাংবাদিকদের জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তিনি সম্ভবত ছিটকে পড়েছিলেন। আর এতেই বেঁচে গিয়েছিলেন।

ইউএস বাংলার বিধ্বস্ত বিমান সোমবার ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। নেপাল কর্তৃপক্ষ ৫১ জনের প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হয়েছে। ইউএস-বাংলার ওই বিমানে স্বর্ণা-মেহেদী দম্পতি ছাড়াও ছিলেন পরিবারের আরও তিন সদস্য। দুর্ঘটনায় হারিয়েছেন ভাসুর (স্বামীর বড় ভাই) ও ভাসুরের আড়াই বছরের সন্তানকে। হাসপাতালে চিকিৎসাধীন তার জা-ও পেয়েছেন দেশে ফেরার অনুমতি।

হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে স্বর্ণা স্মরণ করছিলেন সোমবারের সেই ভয়াবহ ঘটনা। প্রাণে বেঁচে যাওয়া স্বর্ণা মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘যেভাবে নাকে মুখে ধোঁয়া ঢুকে গিয়েছিল, ভেবেছিলাম মরেই যাব। তবে কিছুতেই মরে যেতে চাইনি আমি।’ দুর্ঘটনার সময় বিমানের আসনে আটকা পড়েছিলেন তিনি। কিছুতেই বের হতে পারছিলেন না সেখান থেকে। এপিকে স্বর্ণা বলেছেন, ‘শেষ পর্যন্ত আমার স্বামী বিমান থেকে আমাকে টেনে বের করেছে। এর কিছুক্ষণের মধ্যেই এতে আগুন ধরে যায়।’ স্বর্ণা বলেন, স্বামীই তাকে বাঁচিয়েছেন।’

সৌভাগ্যবান নেপালের বাসিন্দা কেশব পান্ডেও। তার ধারণা, খোলা মাঠে বিমানটি আছড়ে পড়াতেই বেঁচে গিয়েছেন তিনি। খুব ভালো মনে না থাকলেও তার ধারণা, দুর্ঘটনায় বিমান টুকরো টুকরো হয়ে যাওয়ার সময় তিনি কোনোভাবে বাইরে ছিটকে পড়েন। এপিকে তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনায় খুব বেশি মানুষের বেঁচে যাওয়ার কথা শুনিনি। আমার কাছে এ এক অলৌকিক বেঁচে যাওয়া’।

ললিতপুরে মেডিসিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেশব পান্ডে। নেপালের একটি ট্রাভেল এজেন্সির অপারেটর হিসেবে কর্মরত কেশব বাংলাদেশে এসেছিলেন একটি সম্মেলনে যোগ দিতে। ৯ মার্চ বাংলাদেশে কাস্টমার সাকসেস সামিট নামের ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনি এখন হাসপাতালের বিছানায়। এপির পাশাপাশি শুয়ে শুয়ে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে সাক্ষাৎকার দিয়েছেন কেশব। ১২ মার্চ বিমান বিধ্বস্ত হওয়ার আগের ও পরের পরিস্থিতি বর্ণনা করেছেন তিনি।

কেশব কাঠমান্ডু পোস্টকে জানান জানান, বুধানিলকণ্ঠ এবং বৌদ্ধ এলাকাগুলোতে অবস্থিত পাহাড়ের উপর দিয়ে বিমানটিকে বিমানবন্দরের দিকে ঘোরান পাইলট। তখন এটি ঘর-বাড়ি এবং গাছের খুব কাছ দিয়ে উড়ছিলো। এতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলো। ‘আমরা তখনই অনুভব করলাম আমাদের জীবন ঝুঁকিতে আছে। তবে পাইলট যখন বিমানটিকে দিশাহীন পথ থেকে বের করে বিমানবন্দরের দিকে ঘোরালো তখন আমরা ভাবলাম প্রাণে বেঁচে যাব’- বলেন তিনি।

স্বর্ণা ও কেশব দুজনই এপিকে জানিয়েছেন, বাংলাদেশ থেকে ঠিকঠাকই রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু ত্রিভুবন বিমানবন্দরে নামার আগে তা মারাত্মক দুলছিল, ডানে বাঁয়ে কাঁপছিল, তারপর বোমা ফাটার মতো শব্দে মাটিতে আছড়ে পড়ে।

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ২১ জনের ১০ বাংলাদেশি। নেপালে বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এদের মধ্যে সাতজনকে কাঠমান্ডু ছাড়ার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের একজনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। অন্য ছয়জনও যেকোনও সময় কাঠমান্ডু ছাড়তে পারবেন। ওই ৬ জনের মধ্যে স্বর্ণা আর তার জা-ও রয়েছেন। আহত বাকি তিন বাংলাদেশির বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

/বিএ/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম