রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ১৬:২২আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৮:৩৯
image

মিয়ানমারে হত্যা ও নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার লন্ডনের ফরেন এন্ড কমনওয়েলথ অফিসে বাংলাদেশ-যুক্তরাজ্য স্ট্র্যাটেজিক ডায়লগে এই প্রশংসা করেন দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয় উপমন্ত্রী স্যার সাইমন ম্যাকডোনাল্ড। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা যুক্তরাজ্যের

আলোচনায় দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহায়তা, সামরিক, অর্থনৈতিক উন্নয়নে দ্বিপাক্ষিক সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের মানবিক পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, রোহিঙ্গারা যেন সসম্মানে দেশে ফিরে যেতে পারে সে বিষয়টি যেন খেয়াল রাখা হয়।

এবারের বৈঠকে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বৈঠকের সাফল্য তুলে ধরেন দুই কর্মকর্তা। এমন উচ্চপর্যায়ের বৈঠক আরও নিয়মিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।  

ঢাকা ও সিলেটে যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্রে যেন সুন্দর পরিবেশ ও পর্যাপ্ত মান নিশ্চিত করা যায় সেই বিষয়ে পুনরায় নিজেদের অবস্থান তুলে ধরে যুক্তরাজ্য। এছাড়া দুই দেশই নারী শিক্ষায় গুরুত্বারোপ করেন। এই খাতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যকে স্বাগত জানায় লন্ডন।

এছাড়া মধ্যম আয়ের দেশ হওয়ার পথে থাকায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে যুক্তরাজ্য জানায়, দারিদ্র্য বিমোচনে বাণিজ্য খু্বই গুরুত্বপূর্ণ। দুই দেশই ২০৩০ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সফল করতে নিজেদের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। ২০২২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের ব্যাপারে একমত হন তারা।

/এমএইচ/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান