সাবেক রুশ গুপ্তচরের ওপর হামলায় পুতিনের প্রত্যক্ষ মদদ দেখছে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ২৩:০৭আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২৩:২৯

যুক্তরাজ্যের মাটিতে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর নার্ভ–এজেন্ট প্রয়োগের নির্দেশ সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দিয়েছিল বলে মনে করে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন বলেছেন, আমাদের ধারণা ওই হামলার নির্দেশ দিয়েছিলেন পুতিন। এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলছে, জঘণ্য ও ক্ষমার অযোগ্য এই অভিযোগ সভ্য কূটনৈতিক আচরণের পরিপন্থি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব খবর জানিয়েছে।

সাবেক রুশ গুপ্তচরের ওপর হামলায় পুতিনের প্রত্যক্ষ মদদ দেখছে যুক্তরাজ্য

গত ৪ মার্চ লন্ডনের সালসবেরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে পক্ষ্যত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিক্রিয়ায় ২৩ রুশ কূটনীতিককে বহিস্কারের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরপর ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী সরাসরি রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ তুললেন।

বরিস জনসন বলেন, আমাদের বিবাদ পুতিনের ক্রেমলিনের সঙ্গে। আর মনে হয় তার নির্দেশেই যুক্তরাজ্যের রাস্তায় সরাসরি নার্ভ-এজেন্ট ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের রাস্তায় প্রথম বারের মতো এধরণের হামলার ঘটনা ঘটলো।

তিনি বলেন, রাশিয়ার নাগরিকদের প্রতি আমাদের কোনও বিদ্বেষ নেই। যা ঘটেছে তার প্রেক্ষিতে রাশিয়াফোবিয়ার শঙ্কা নেই।

বরিস জনসনের এই অভিযোগের পরই প্রতিক্রিয়া জানায় ক্রেমলিন। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ জনসনের অভিযোগকে জঘন্য এবং ক্ষমার অযোগ্য বলে বর্ননা করেন। রুশ বার্তা সংস্থা টাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ঘটনায় আমাদের প্রেসিডেন্টের সংশ্লিষ্টতার কোনও উল্লেখ করা জঘণ্য বিষয় আর তা ক্ষমার অযোগ্য। সভ্য কুটনৈতিক আচরণেরও লঙ্ঘন তা। 

যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে পেসকভ বলেন, যেকোনও সময়েই আপনারা তা দেখতে পাবেন।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম