'সিরিয়ায় এককভাবে হস্তক্ষেপে সক্ষম ফ্রান্স'

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ১৩:১৭আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৩:২৫

এককভাবে কিংবা মার্কিন মিত্রদের সঙ্গে নিয়ে সিরিয়ায় হস্তক্ষেপে সক্ষম ফ্রান্সের সেনাবাহিনী। এজন্য প্রয়োজনীয় সরঞ্জাম ফ্রান্সের রয়েছে। শুক্রবার ফরাসি রেডিও স্টেশন ইউরোপ ওয়ানের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ফরাসি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ফ্রাঙ্কোয়েস লেকয়েনট্রে।

'সিরিয়ায় এককভাবে হস্তক্ষেপে সক্ষম ফ্রান্স' এর আগে গত সোমবার প্রায় একই ধরনের মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ বলেন, আমাদের সক্ষমতা সম্পর্কে জানা না থাকলে তিনি এমন মন্তব্য করতেন না।

সিরিয়ায় মার্কিন মিত্রদের সঙ্গে ফ্রান্স সহায়তা করবে কিনা? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ। অবশ্যই। নিঃসন্দেহে আমেরিকানদের সঙ্গে আমাদের সংযোগ থাকবে।

তিনি বলেন, ‘ফ্রান্সের এককভাবে হস্তক্ষেপের সুযোগ রয়েছে। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্রদের সঙ্গে সংহতি প্রদর্শন করতে হবে। সিরিয়া ইস্যুতে আমাদের অবস্থান একই।’

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে দেশটিতে সামরিক অভিযান চালাবে ফ্রান্স। গত ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্টের দফতর ইলিসি প্যালেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সর্বশেষ গত সোমবারও তিনি প্রায় একই ভাষায় কথা বলেন।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, বেসামরিক নাগরিকদের ওপর আসাদ সরকারের রাসায়নিক হামলার প্রমাণ মিললে দেশটিতে সামরিক অভিযান চালাতে ফরাসি বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।

বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারকে রেড লাইন হিসেবে আখ্যায়িত করেন ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো এখনও পর্যন্ত সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনও প্রমাণ পায়নি। তবে তারা বিষয়টির দিকে তীক্ষ্ম নজর রাখছে।

ফেব্রুয়ারিতে রাশিয়ার পেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিবৃত্ত করতে মস্কোর প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইরানের সহযোগিতায় বিদ্রোহী অধ্যুষিত অবরুদ্ধ এলাকাগুলোতে হামলা চালাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চে সিরিয়ার আসাদবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। এতে এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি