রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষা

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ১৮:০৭আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৮:৩১

সিংহলিজ শব্দ নিদাহাস। বাংলায় এর অর্থ দাঁড়ায় স্বাধীনতা। স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদযাপনে ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট নিদাহাস ট্রফি আয়োজন করে ফাইনালেই নেই শ্রীলঙ্কা। গত শুক্রবার উত্তেজনা ঠাসা এক ম্যাচে তাদের হারিয়ে দিয়ে আজকের ফাইনালে ভারতের মুখোমুখি প্রতিবেশী বাংলাদেশ। ক্রিকেটাঙ্গনে এই দুই দেশের মধ্যে লড়াই মানে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উত্তেজনা, আর সংবাদমাধ্যমে উঠে আসছে মাঠে খেলোয়াড়দের আচরণের চুলচেরা বিশ্লেষণ। ভারতের সংবাদমাধ্যমগুলো রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার (বাংলাদেশ সময়) ফাইনাল নিয়ে রোমাঞ্চ ভরা এক ম্যাচের ইঙ্গিত দিয়েছে।

রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষা

শুক্রবার রাতে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের পর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের গ্লাস ভাঙা পাওয়া যায়। ওই খেলায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটির দাবি, বাংলাদেশ দলের এক সিনিয়র সদস্য ওই গ্লাস ভাঙার জন্য দায়ী। তবে খেলার উত্তেজনার মধ্যে ভুলভাবে ওই দরজায় বেশি জোর দেওয়াতে গ্লাসটি ভেঙেছে বলেও দাবি করেছে তারা।

ফার্স্টপোস্টে ক্রীড়ালেখক দেবদত্ত ভট্টচার্য লিখেছেন, এই টুর্নামেন্ট ফুটন্তপাতিল হয়ে উঠেছে। ফেভারিট ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়েও অভিজ্ঞ বোলারদের ওপর ভর করে জিতেছে। দেশটি এখন আসল লড়াইয়ের অপেক্ষায় রয়েছে।

ভারতের জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট আইপিএলের অন্যতম দল রয়েল চ্যালেঞ্জার্স নিজেদের ওয়েবসাইটে এই ফাইনালকে রোমাঞ্চকর আখ্যা দিয়েছে। বলা হয়েছে, শুক্রবারের ম্যাচে টপ অর্ডারের ভেঙে পড়া, তা থেকে ফিরে আসা, চমৎকার বোলিং আর বিস্ময় জাগানো ডিসমিসালসহ নানা উত্তেজনায় ঠাসা ম্যাচে জয়ের পর নতুন রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ।

২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্নে ভারতের কাছে হারের জন্য বাংলাদেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করার পর থেকেই দুই দেশের খেলাগুলো উত্তেজনাকর হয়ে উঠেছে বলে জানিয়েছে বেঙ্গালুরুর দলটির ওয়েব পাতা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশকে কৌশলী প্রতিপক্ষ বিবেচনা করছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। বাংলাদেশকে হালকাভাবে না দেখে রবিবারের ফাইনালকে তাদের দল গভীর মনোযোগে রেখেছে। উপমহাদেশের পরিবেশে বাংলাদেশকে ভালো দল বলেও মন্তব্য করেন তিনি।

আর বাংলাদেশের অধিনায়ক বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, এই খেলায় চাপে থাকবে না তার দল। তিনি বলেন, আমরা নিরুদ্বেগ থাকার চেষ্টা করবো আর যতোটা পারি চাপমুক্ত থাকার চেষ্টা করে যাবো। তিনি বলেন, টি-২০তে ভালো খেলতে হলে মানসিকভাবে চাপমুক্ত থাকাটা জরুরি।

 

/জেজে/টিএন/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম