বিক্ষোভের পর সচল মুম্বাইয়ে রেল চলাচল

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৮, ১৯:০৯আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৯:১২

বিক্ষোভের পর সচল মুম্বাইয়ে রেল চলাচল চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভকারীদের প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধের পর সচল হলো ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের রেল চলাচল। এর আগে রেলওয়েতে চাকরি জাতীয়করণের দাবিতে মঙ্গলবার মুম্বাইয়ের রেল চলাচল অচল করে দেয় বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে ৬০টি লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ২০ লাখেরও বেশি যাত্রী।

বিক্ষোভকারীদের দাবি, শিক্ষানবিশ পরীক্ষা শেষেও রেলওয়েতে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। এ নিয়ে মঙ্গলবার দিনের ব্যস্ততম সময়ে রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধরা।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল আগামী দুই দিনের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছেন। এর ভিত্তিতেই অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

রেলওয়ের সিনিয়র কর্মকর্তারা বলছেন, আইনে শিক্ষানবিশদের চাকরির কোনও বিধান নেই। তাদের শুধু কয়েক দক্ষতা উন্নয়নের জন্য নির্দিষ্ট সময়ের প্রশিক্ষণ দেওয়া হয়। মন্ত্রণালয়ের হাতে শিক্ষানবিশকাল সম্পন্নকারীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকলেও সেগুলোও সরাসরি নিয়োগের আওতায় নিয়ে আসা হচ্ছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম