ম্যাক্রোঁর অর্থনৈতিক পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ০৬:০০আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০৬:১১

অবসরকালীন সুযোগ-সুবিধায় কাঁটছাট, বেকারভাতার সুবিধা কমিয়ে নতুন ঘোষিত অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিক্ষোভের মুখে পড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার। সরকারি চাকুরিজীবীদের এই বিক্ষোভে বৃহস্পতিবার যোগ দিয়েছেন দেশটির জাতীয় রেলওয়ে কোম্পানির কর্মচারীরা। বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন শহরে। রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে ৩ লাখ ২৩ হাজার মানুষ এদিনের বিক্ষোভে যোগ দিয়েছে। বাতিল হয়েছে বহু ফ্লাইট ও রেল সার্ভিস, বন্ধ রয়েছে স্কুল। হাসপাতাল, লাইব্রেরি ও অন্যান্য পাবলিক সেক্টরও আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারের অর্থনৈতিক পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের নতুন অর্থনৈতিক পরিকল্পনার বিরুদ্ধে  বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। সম্প্রতি সরকারি চাকুরেদের অবসরকালীন সুযোগ-সুবিধা, বেকারভাতায় কাঁটছাঁট ও জাতীয় রেলওয়ের প্রতিদ্বন্দিদের ফরাসি বাজারে সুযোগ দিয়ে অর্থনৈতিক নীতি ঘোষণা করেছে ফরাসি সরকার।

এয়ার ফ্রান্স অন্য সরকারি চাকুরেদের বৃহস্পতিবারের বিক্ষোভে যোগ দেয় রেলওয়ের কর্মীরাও। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন জেনারেল কনফেডারেশন অব লেবার বলছে, এদিনের বিক্ষোভে যোগ দিয়েছে পাঁচ লাখ মানুষ। যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল জাজিরার খবরে বিক্ষোভকারীদের সংখ্যা ৩ লাখ ২৩ হাজার উল্লেখ করা হয়েছে।

লোকাল ফান্সের খবরে বলা হয়েছে রাজধানী প্যারিসের রাস্তায় বিক্ষোভে যোগ দিয়েছে ৪৯ হাজার বিক্ষোভকারী। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে বৃহস্পতিবার বিকেলে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় প্যারিসের বিক্ষোভকারীরা।  পশ্চিমাঞ্চলীয় শহর নানটিসেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

প্যারিসের রাস্তায় বিক্ষোভকারীদের ঠেকাতে দাঙ্গা পুলিশের অবস্থান

লোকাল ফ্রান্সের খবরে বলা হয়েছে দেশজুড়ে প্রধান রেলওয়ে সেবার শত শত যাত্রা বাতিল করা হয়েছে। এয়ার ফ্রান্সের ২৫-৩০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।শুক্রবারের ২৫ শতাংশ ফ্লাইট এরইমধ্যে বাতিল করেছে সংস্থাটি। রায়ানএয়ার ও ইজিজেট ফ্রান্স থেকে ও এর ওপর দিয়ে বা ফ্রান্সগামী সব ফ্লাইট বাতিল করেছে।

ফ্রান্স থেকে আল জাজিরার প্রতিবেদক নাতশা বাটলার জানিয়েছেন দেশটির জাতীয় রেলওয়ে প্রতিষ্ঠান বেশ কয়েক বছর ধরে লোকসান দিয়েই পরিচালিত হচ্ছে। তিনি জানান, সংস্থাটির ৫০ মিলিয়ন ডলারের ঋণ রয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে আগেই জানিয়েছেন, এই পরিমাণ ব্যয় বহন করে সরকার সংস্থাটি চালাতে পারবে না।  ফরাসি সরকার বলছে, অবস্থার পরিবর্তন ঘটিয়ে প্রতিযোগিতামূলক থাকতে হবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুযায়ী ২০২০ সাল নাগাদ সংস্থাটি একক কতৃত্ব হারাবে।

আল জাজিরা বলছে, সরকারি কর্মচারীরা এপ্রিল ও জুন মাসে সপ্তাহে দুইদিন বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে। তবে ম্যাক্রোঁ সরকারের শ্রম নীতির বিরুদ্ধে কর্মচারিদের বিক্ষোভ এবারই নতুন নয়। গত বছরও তার ঘোষিত চাকরি নীতিমালা বিক্ষোভের মুখে পড়েছিল।

 

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক