আগামী মাসে পাকিস্তানে ফিরছেন মোশাররফ?

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ১০:৩২আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১১:৫৮
image

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ আগামী মাসে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে ২৩ দলীয় জোট পাকিস্তান আওয়ামী ইত্তেহাদ (পিএআই)-এর মহাসচিব ইকবাল দার। বৃহস্পতিবার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মোশাররফ ঠিক কত তারিখে ফিরবেন তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। পিএআই সদস্যদের সঙ্গে আলাপের পর দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দার। উল্লেখ্য, পারভেজ মোশাররফের নেতৃত্বেই এ ২৩ দলীয় জোটটি গঠিত হয়েছে।

পারভেজ মোশাররফ
১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে সময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। ২০১৩ সাল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। একই বছর ৫ এপ্রিল তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১৬ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ছাড়েন মোশাররফ। একই বছর জুলাই মাসে রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন আদালত। গত বছরের আগস্টে পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী বিশেষ আদালত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার রায়ে মোশাররফকে পলাতক ঘোষণা করে তার সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আওয়ামী ইত্তেহাদ (পিএআই)-এর মহাসচিব ইকবাল দার বলেন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে কীভাবে দেশকে পরিচালনা করা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

দার বলেন, ‘ক্ষমতাসীন দলগুলো যদি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়, তবে তারা দেশের ইস্যুগুলোকে ঠাণ্ডামাথায় সামাল দিতে পারবে না।’ রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে দুর্নীতির তকমা লাগিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং ভুল বার্তা দিচ্ছে।

 

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম