কাশ্মিরে ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানে নিহত ২

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ১৩:২৮আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৩:৫০

ভারত শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই তরুণ নিহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। ডোবুর এলাকার ষষ্ঠগ্রাম এলাকা ঘিরে ফেলে ওই অভিযান চালানো হয় বলে কাশ্মির মিডিয়া সার্ভিসের বরাতে খবর দিয়েছে সংবাদমাধ্যমটি। ওই সময় এলাকাটির মোবাইল সেবা এবং শ্রীনগর ও বানিহালের মধ্যে চলাচলকারী রেল সেবা বাতিল করা হয়।

কাশ্মিরে ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানে নিহত ২
শুক্রবার রাতের ওই অভিযানের পর শনিবার পুলাওয়ামা জেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই বিক্ষোভেও টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ।
এই মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেই রা’দ আল হুসেন ভারত শাসিত কাশ্মিরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জেনেভায় সংস্থার ৩৭ তম অধিবেশনের অন্যতম আলোচিত বিষয় ছিল এই ইস্যু। আগামী জুনে কাশ্বির পরিস্থিতি নিয়ে একচি বিস্তারিত রিপোর্ট প্রকাশের কথাও জানান তিনি।
কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম