মিয়ানমার নেত্রী সু চি’র সমালোচনায় অস্কারজয়ী অভিনেত্রী ব্ল্যানচেট

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৮, ০৯:৪০আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৪:২০

রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র নীরবতায় হতভম্ব হয়ে গেছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হিসেবে অস্কারজয়ী এই অভিনেত্রী গত সপ্তাহে কয়েকজন বিতাড়িত রোহিঙ্গার সঙ্গে দেখা করেছেন। অস্ট্রেলিয়ান এই তারকা সতর্কতা জানিয়ে বলেন, সামনের বর্ষাকালে কয়েক লাখ শরণার্থী রোগ ও ক্ষুধার ঝুঁকিতে থাকবে।

অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেট

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে পালিয়ে আসা বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সম্পন্ন হলেও তা কার্যকরের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। প্রত্যাবাসনকৃত রোহিঙ্গাদের জন্য অভ্যর্থনা কেন্দ্র ও ট্রানজিট ক্যাম্প স্থাপন করেছে মিয়ানমার। তবে এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসিত হয়নি। এর মধ্যেই নতুন করে মিয়ানমারে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার আলামত মিলছে। 

রোহিঙ্গা সংকট নিয়ে কোনও কথা না বলায় ইউএনএইচসিআর’র শুভেচ্ছা দূত ব্ল্যানচেট মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সমালোচনা করেন। তিনি বলেন, এটা বিস্ময়কর, যে ব্যক্তি ভঙ্গুর রাজনীতির জন্য লড়াই করতে পারে, যে কিনা মানবাধিকারের বিষয়টি সবার মধ্যে তুলে ধরেছে, সেই ব্যক্তির অধীনেই পরিষ্কার নিপীড়নের ঘটনায় তাকে কথা বলতে দেখা যাচ্ছে না। এখন সবচেয়ে জরুরি হলো বর্ষাকালের দুর্যোগের হাত থেকে শরণার্থীদের রক্ষায় তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া। আর বিষয়টির রাজনৈতিক সমাধান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

মিয়ানমার নেত্রী সু চি’র সমালোচনায় অস্কারজয়ী অভিনেত্রী ব্ল্যানচেট

আসিয়ান সম্মেলন উপলক্ষে এই মাসেই অস্ট্রেলিয়া সফর করেছেন অং সান সু চি। সেখানে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সমালোচনার মুখে পড়েন। অস্বাভাবিক কড়া ভাষায় নাজিব রাজাক বলেন, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের আচরণ তাদের চরমপন্থীদের মৌলবাদের দিকে ঝুঁকাতে পারে। কারণ ভবিষ্যতে তাদের কোনও আশা নেই। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, সিডনিতে দক্ষিণ-পুর্ব এশিয়ার নেতাদের সঙ্গে ব্যক্তিগত আলাপের সময় সু চি রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন।

সু চি’র অস্ট্রেলিয়া সফরের আগেই অস্ট্রেলীয় আইনজীবী ও অ্যাকটিভিস্টদের একটি দল মেলবোর্নের আদালতে তার বিরুদ্ধে মামলার উদ্যোগ নেন। সু চির বিরুদ্ধে দাখিল করা অভিযোগের বর্ণনার বড় অংশই প্রস্তুত করেছেন ‘হিউম্যান রাইটস ফর অলের’ প্রধান পরিচালক অ্যালিসন ব্যাটিসন। মামলা দায়ের করার উদ্যোগ নিয়েছিল অস্ট্রেলিয়াতে বসবাসকারী রোহিঙ্গারা। রোহিঙ্গাদের সঙ্গে আগে থেকেই কাজ করা সিডনিভিত্তিক আইনজীবী ড্যানিয়েল টেইলর এ বিষয়ে কাজ করতে ব্যাটিসনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর্জিতে কোনও রোহিঙ্গার নাম না থাকার প্রসঙ্গে ব্যাটিসন মার্কিন সংবাদমাধ্যম ভাইস নিউজকে বলেছেন, ‘অভিযোগনামায় কোনও রোহিঙ্গার নাম থাকলে পরবর্তীতে তাদের বা তাদের পরিবারের ওপর প্রতিশোধ নেওয়া হতে পারে, এই ভয়ে রোহিঙ্গাদের কেউ নাম প্রকাশ করতে চাননি।’ ব্যাটিসন মনে করেন, সফল হলে এই মামলাটি অস্ট্রেলিয়া ও পুরো বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে।

/আরএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম