রাশিয়ার শপিং মলে আগুন: খোঁজ মিলছে না ৪১ শিশুর

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৮, ০৮:৫৪আপডেট : ২৬ মার্চ ২০১৮, ০৯:১৭
image

রাশিয়ার কেমেরোভো শহরে শপিং মলে আগুন লাগার ঘটনায় ৩৭ জনের প্রাণহানির ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৬৪ জন। নিখোঁজদের মধ্যে ৪১ জনই শিশু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ডেইলি মেইলের প্রতিবেদনে ভয়াবহ ওই আগুনের ঘটনায় প্রাণহানি ও নিখোঁজদের এ সংখ্যা জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, অগ্নিকাণ্ডের শিকার ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নিখোঁজদের খোঁজে ভবনটিতে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

রাশিয়ার শপিং মল
মস্কো থেকে প্রায় ৩,৬০০ কিলোমিটার পূর্বে কয়লা উৎপাদনকারী এলাকা কেমেরোভো অবস্থিত। রবিবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে ওই এলাকার উইন্টার চেরি কমপ্লেক্স নামের শপিং সেন্টারটিতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, একেবারে উপরের তলায় আগুনের সূত্রপাত হয়েছে। ওই শপিং সেন্টারের উপরের তলায় মূলত সিনেমা হলসহ বিনোদন কেন্দ্র রয়েছে। পরে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে। জরুরি সেবা বিভাগের ৬৬০ জন সদস্যকে উদ্ধার তৎপরতায় নিযুক্ত করা হয়েছে। তবে ভবন এখনও উত্তপ্ত থাকায় সবগুলো তলায় যেতে পারছেন না উদ্ধারকারীরা।  ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, শপিং কমপ্লেক্সে শিশুদের একটি বিনোদনকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ৪১ শিশু এখনও নিখোঁজ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আগুন লাগার পরপরই ওই শপিং মলের বিভিন্ন জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা গেছে। এসব ভিডিওতে অনেককেই ভবনটির জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে

বিবিসি জানায়, আগুন লাগার ঘটনায় হতাহতদের অনেকেই শপিং মলের সিনেমা হলের ভেতরে ছিলেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এরইমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ডেইলি মেইল জানিয়েছে, শপিং কমপ্লেক্সটিতে একটি চিড়িয়াখানা রয়েছে। আগুনের কারণে ওই চিড়িয়াখানার ২০ প্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

/এফইউ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান